,

‘মনের মতো প্রেমিক পাচ্ছি না’

1583_ratnaচিত্রনায়িকা রত্না। কাজী হায়াতের পরিচালনায় ‘ইতিহাস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে বেশ জনপ্রিয়তা পান তিনি। ২০০৩ সালে এ ছবিতে অভিনয় করার সময় রত্না অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলেন। ছবিটি ব্যবসাসফল হবার পর বেশকিছু জনপ্রিয় ছবিতে টানা কাজ করেন তিনি। এ পর্যন্ত তার অভিনীত ৪৮টি ছবি মুক্তি পেয়েছে। তবে বর্তমানে চলচ্চিত্র পর্দায় কম দেখা যাচ্ছে তাকে। এক সময়ের ব্যস্ত এই অভিনেত্রী আজকের ‘আলাপন’-এ তার চলচ্চিত্র  ক্যারিয়ারসহ এই অঙ্গনের নানা বিষয়ে কথা বলেছেন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু

কেমন আছেন? দেশের বাইরে গিয়েছিলেন কি ?
ভালো নেই। বাবা অনেক অসুস্থ। কিছুদিন আগেও হাসপাতালে ছিলেন তিনি। আর দেশের বাইরে বলতে পরিবারের সঙ্গে কয়েকদিনের জন্য দুবাই গিয়েছিলাম। দুই দিন হলো ঢাকা এসেছি।

আপনার অভিনীত কোনো ছবি কি মুক্তির অপেক্ষায় রয়েছে ?
হ্যাঁ। আমার অভিনীত ‘পরান পাখি’, ‘নষ্ট মুন্না’, ‘অরুণ বরুণ কিরণ মালা’ ছবিগুলোর কাজ শেষ। খুব শিগগিরই এগুলো মুক্তি পাবে।

নতুন কোনো ছবিতে আপনাকে অভিনয় করতে দেখা যাচ্ছে না কেন?
সবশেষ ড্যানি সিডাকের পরিচালনায় অনুদানের ছবি ‘কাসার থালায় রূপালী চাঁদ’-এ অভিনয় করেছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট থেকে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে রাজধানীর ক্যাপিটেল ল কলেজে এলএলবি কোর্র্সে পড়াশুনা করছি। পড়াশুনারও চাপ বেশি। তাই কাজ কম করা হচ্ছে। অনুদানের ছবির কাজ একটু বাকি আছে। এ মাসের ২৫ তারিখ থেকে পুবাইলে আবারও শুটিং শুরু হবে ।

আপনি তো চলচ্চিত্র প্রযোজনাও করেছেন? সে ছবিতে কি লোকশান হয়েছে?
আমি ‘সেদিন বৃষ্টি ছিল’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলাম। বাংলাদেশে তো কোনো ছবিই চলছে না। বাণিজ্যিক ছবি আর চলছে না। ছবিটি প্রযোজনা করে আমার লোকশান হয়নি। তবে আসল পুজি ফেরত পেতে এক বছর পার হয়েছে। ব্যাংকে এই টাকা রাখলেও অনেক টাকা ঘরে আসত।

আপনার অভিনীত ব্যবসাসফল কয়েকটি ছবির নাম বলুন?
আমার অভিনীত ‘পড়ে না চোখের পলক’, ‘ইতিহাস’, ‘কেনো ভালোবাসলাম’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’ ছবিগুলো বেশ সুপারহিট।

চলচ্চিত্রের সুদিন ফিরে পাবার উপায় কি বলে মনে করেন?
আমার মনে হয় প্রযোজক ও হল মালিকদের সরাসরি যোগাযোগ থাকা দরকার। কারণ মাঝে কিছু মধ্যস্বত্ত্ব¡ভোগী টাকাগুলোতে ভাগ বসাতে থাকে। প্রযোজকের পকেটে টাকাটা ঠিকমত আসে না। ছবি দেখতে দর্শক এখনও হলে যায় কিন্তু হল মালিক, ম্যানেজার, রিপ্রেজেন্টেটিভ, এজেন্ট, হলের ডিজিটাল প্রসেসিংসহ বিভিন্ন জায়গায় টাকা ভাগ হয়ে যায়। খাজনার চেয়ে এখন বাজনা বেশি । যা আগের সময় ছিল না। তাই প্রযোজক ক্ষতিগ্রস্থ বেশি হচ্ছে।

অভিনয়ের বাইরে আবারও প্রযোজনা করার ইচ্ছে আছে কি ?
না আপাতত ইচ্ছে নেই। তবে বর্তমান পরিস্থিতি পরিবর্তন হলে ভেবে দেখতে পারি। আর আমি এখন আর বাণিজ্যিক ছবিতে অভিনয় করতেও চাই না। আর্ট ফিল্ম বা জীবননির্ভর ছবির প্রস্তাব পেলে কাজ করব।

বিয়ের খবর দিবেন বলেছিলেন-সেটা কবে জানাবেন?
আমার বিয়ে এবার খুব তাড়াতাড়িই হবে। আর প্রেম করেই বিয়ে করতে যাচ্ছি। তবে মনের মতো প্রেমিক পাচ্ছি না। সারাদেশে ভক্তদের এ বিষয়ে সহযোগিতা চাচ্ছি (হা হা হা ..)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে