,

মহানায়িকার অনেক প্রশ্ন

1547234F5762A1-9C7D-412E-A5C0-21F9A1D70D9C_L_styvpf.gifশকুন্তলা সেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহানায়িকা তিনি। যেখানেই তিনি যান, তাঁর পিছনে ধাওয়া করে ক্যামেরা। অনুষ্ঠানে স্পটলাইট থাকে তাঁরই উপর। এমনই এক ব্যক্তিত্বকে বিছানায় ডাকলেন গোয়েন্দা প্রিয়ব্রত রায়। কেন? মহানায়িকা ছবিই দেবে তার উত্তর।
সম্প্রতি মুক্তি পেয়েছে সৈকত ভকতের ছবি মহানায়িকা। ছবির ট্রেলারেই প্রিয়ব্রত-শকুন্তলার এই রহস্য দর্শকমনে প্রশ্ন তুলেছিল। পরিচালক ছবিতেও সেই সাসপেন্সই বজায় রেখেছেন। ছবির প্রিমিয়ার ছিল গতকাল। তারা বললেন মহানায়িকা শকুন্তলা একশ শতাংশ সফল।
ইন্ডাস্ট্রির নামী নায়িকা তিনি। এমনই এক সময়, প্রযোজক অরিন্দম মুখোপাধ্যায় তাঁর ছেলে অনিরুদ্ধর সঙ্গে বিয়ের প্রস্তাব দেন শকুন্তলাকে। এমন লোভনীয় প্রস্তাব ছাড়া বুদ্ধিমানের কাজ নয়। শকুন্তলা নিজেও জানেন সে কথা। কিন্তু সেই প্রযোজকের একটা শর্ত আছে। একমাত্র ওই প্রযোজক সংস্থা ছাড়া তিনি আর কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন না। শকুন্তলা সেই শর্ত মেনে নিতে রাজি হন। কিন্তু তারপরই তাঁর জীবনে আসেন গোয়েন্দা প্রিয়ব্রত রায়। শকুন্তলার অতীতের অনেক ঘটনা জানেন তিনি। প্রকাশ করেন মহানায়িকার কাছে। সে সব প্রকাশ পেলে শকুন্তলার সমূহ ক্ষতি। এবার কী করবেন শকুন্তলা? প্রিয়ব্রতকে তিনি থামাবেন কীভাবে? কেই বা এই প্রিয়ব্রত? কেনই বা তিনি শকুন্তলার অতীত খুঁড়ে বার করেছেন? আর অনিরুদ্ধ? তাঁরই বা কী হবে?
এই নিয়েই পরিচালক সৈকত ভকত বানিয়েছেন মহানায়িকা। প্রধান চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। অরিন্দম মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অনিরুদ্ধের চরিত্রে সাহেব চট্টোপাধ্যায় ও প্রিয়ব্রতর চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিচালকের এটি প্রথম ছবি। গতকালই হয়ে গেল ছবির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সৈকত ভকত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে