,

২০ দেশের অংশগ্রহনে সৌদি আরবে সর্ববৃহৎ সামরিক অনুশীলন

1592_thumbS_i1সর্ববৃহৎ সামরিক অনুশীলনের জন্য সৌদি আরবে সমবেত হচ্ছেন ২০টি দেশের সেনা সদস্যরা।  সামরিক ইতিহাসে সর্ববৃহৎ এ অনুশীলনের নাম দেয়া হয়েছে ‘রাআ’দ আল শামাল’। সৌদি আরবের উত্তরে অবস্থিত হাফর আল বাতিন এলাকায় বাদশা খালেদ মিলিটারি সিটিতে এই অনুশীলন হওয়ার কথা রয়েছে।  এতে আরব, ইসলামিক ও বন্ধুপ্রতীম ২০টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, সেনেগাল, সুদান, কুয়েত, মালদ্বীপ, মরক্কো, চাদ, তিউনিসিয়া, কমোরোস, জিবুতি, ওমান, কাতার, মালয়েশিয়া, মিশর, মৌরিতানিয়া, মৌরিতিয়াস ও পেনিনসুলা শিল্ড বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়, লড়াইয়ের সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করাই এ অনুশীলনের উদ্দেশ্য। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি এ তথ্য দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯