,

বাংলাদেশী নারী কর্মী নিয়োগ নিয়ে মালয়েশিয়ায় গুঞ্জন

1446091836ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় বাংলাদেশী নারী কর্মীদের নেয়ার ফলে তাতে কি প্রভাব পড়বে তা নিয়ে সেখানে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এখনও স্পষ্ট হয় নি যে, বাংলাদেশী নারীদের নিয়ে কোন খাতে কাজের অনুমতি দেয়া হবে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার ইংরেজি পত্রিকা দ্য স্টার। এতে বলা হয়েছে, নারী সহ ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নেয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্বারক স্বাক্ষরের কথা রয়েছে বাংলাদেশের। তারই প্রেক্ষিতে এমন গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার নারীরা মালয়েশিয়া গেলে তাদেরকে নিয়ে উদ্বেগের কিছু নেই। তারা কোন সংসার ভাঙার কারণ হবেন না।

কয়েক বছর আগেও বাংলাদেশী পুরুষরা মালয়েশিয়ার নারীদের প্রলুব্ধ করতেন। এখন মালয়েশিয়ায় বাংলাদেশী নারীরা গেলে কি উল্টো কোন প্রতিক্রিয়া হবে! এ নিয়ে অনলাইনগুলোতে নানা পোস্ট দেয়া হচ্ছে। ব্লাক হক ছদ্মনামে এক ব্যক্তি পোস্টে লিখেছেন, বিদেশীদের প্রতি, বিশেষ করে যারা আসছেন, তাদের প্রতি মালয়েশিয়ানরা যদি আকৃষ্ট হয় তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। সমস্যাটা হবে তখনই যখন বিদেশীরা মালয়েশিয়াকে বিদায় জানাবেন। অন্যদিকে আরেকজন লিখেছেন, বিদেশী শ্রমিকদের এক্ষেত্রে দায়ী করা উচিত হবে না। তার পোস্টে বলেছেন, তারা সাধারণ মানুষ। এখানে আসছেন কাজ করতে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে। এর পাশাপাশি তারা সাধারণত কঠোর পরিশ্রমী। তাই তারা পারিবারিক দায়িত্ব ভালভাবে পালন করেন। ওয়ানিটা এমসিএ’র চেয়ারম্যান হেং সেই কি মনে করেন, চীনারা মালয়েশিয়ায় কাজ করতে এলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশী নারীরা কাজ করতে এলে তেমন প্রতিক্রিয়া হবে না। তিনি বলেন, আমি যতদূর জানি, বাংলাদেশী নারীরা বেশির ভাগই কাজ করবেন রেস্তোরাঁয়। অথবা তাদেরকে গৃহকর্মে নিয়োগ করা হতে পারে। তবে তারা পরিবার ভাঙার কারণ হবেন বলে মনে করি না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা