,

ইমান তাজা করার কালেমা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

download-217ইসলাম ডেস্ক : মুসলমান পরিচয়ের প্রথম বাক্য হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। যে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে এই কালেমা পড়ে সে মুসলিম। সে সদস্য হয়ে যায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের। এই কালেমার মর্যাদা দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। রাসুল সা. বলেন, যে ব্যক্তি মুখে একবার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়বে সে জান্নাতে যাবে। (মিশকাত শরিফ)

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, তোমরা বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহর’ সাক্ষি দিতে থাক ওই সময় আসার আগে, যখন তোমরা ইচ্ছে করলেও বলতে পারবে না। (আবু ইয়ালা)

মৃত্যু কাছে চলে এলে মানুষের আমল করার অবকাশ থাকে না। আমল করার দরজা বন্ধ হয়ে যায়। ইমান তাজা করার কালেমা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুল সা. বলেন, তোমরা আপন ইমানকে তাজা করতে থাক। সাহাবিরা বললেন, ইয়া রাসুলাল্লাহ ইমান তাজা করব কিভাবে? রাসুল সা. বললেন, বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে থাক। (মুসনাদে আহমদ, তাবারানি)

রাসুল সা. বলেন, আমি এমন একটি কালেমা জানি, যে কোনো বান্দা এটিকে অন্তরে সত্য জেনে পাঠ করবে এবং এ অবস্থায় মারা যাবে, তাহলে সে জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। কালেমাটি হলোÑ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। (মুস্তাদরাকে হাকিম)

মুয়াজ ইবনে জাবাল রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, জান্নাতের চাবিসমূহ হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র সাক্ষ প্রদান করা। (মিশকাত)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে