বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ সপ্তাহে ৩ নায়িকার লড়াই !

70862_1বিনোদন প্রতিবেদক : বলা যায় ক্যারিয়ারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন এখন তিন নায়িকা। সিনিয়রদের ডিঙিয়ে এ প্রজন্মে যারা বড় স্ক্রীনে লড়ছেন তাদের ভেতরে অন্যতম বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহী ও নুসরাত ফারিয়া।
মজার ব্যাপার হলো খুব কাছাকাছি সময়ের ভেতরে এই তিন নায়িকার তিনটি ছবি মুক্তি পাচ্ছে।
এরই ভেতরে সিনেমা হলে চলছে বিদ্যা সিনহা মীমের ‘সুইটহার্ট’। যদিও ছবিটির ব্যবসা নিয়ে এখনও শংকা কাটেনি। ফাল্গুন ও ভালোবাসা দিবসের মতো মোক্ষম সময়ে ছবিটির কালেকশন এখন অব্দি আশাব্যঞ্জক । তবে দীর্ঘদিনের ক্যাম্পেইনে মীম আর বাপ্পীর এই অনস্ক্রীন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করবে এটাই প্রত্যাশা সবার।
এ প্রসঙ্গে মীম বলেন, ‘আমরা এই ছবিটি করার সময়ই বাপ্পীর সাথে আরো একটি ছবির চুক্তি গড়েছি। প্রযোজকদের ইচ্ছে ও চাহিদার কারনেই বিষয়টি ঘটছে। আশা করছি সুইটহার্টও দর্শকদের বিমুখ করবে না।’
অন্যদিকে সবসময়ের খামখেয়ালী নায়িকা মাহী সম্প্রতি হুমায়ূন আহমেদের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েও ছবিটির প্রিমিয়ারে দেরী করে এসে সমালোচিত হয়েছেন।
মেহের আফরোজ শাওন পরিচালিত এই ছবিটি নিয়ে আলোচনাও রয়েছে ব্যপক। আর সবমিলিয়ে মাহিকে অন্য ইমেজে দেখবেন এই ছবির মাধ্যমে। মাহীর জন্যও এই ছবিটি নতুন টার্ণিং। ছবিটি মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারী।
কিন্তু এই দুই ছবির মাঝে মুক্তি পাবে নুসরাত ফারিয়া ও কলকাতার নবাগত নায়ক ওমের ছবি ‘হিরো ৪২০’। যদিও ওম নিজেই বলছেন তার আগের ছবিগুলো তেমন চলেনি। এখন এই ছবিটিতে কতটা সুবাতাস বয় সেটিই দেখার বিষয়। তবে এই ছবিতে ওম-ফারিয়ার পাশাপাশি আরেক বাড়তি আকর্ষন হিসেবে রয়েছেন রিয়া সেন। অন্যদিকে ফারিয়া ঢাকায় ও কলকাতার মিডিয়ায় প্রচারটাও কম পাননি। তবে সবার শেষে ছবির ফলাফলই বলবে কথা।
অনেকটাই বছরের সেরা নায়িকা দৌড়ে কে এগিয়ে থাকবেন সেটিরও প্রথম সূর্যকিরণ তিন নায়িকার এই তিন ছবির ফলাফলেই স্পষ্ট হয়ে যাবে। তাই সময় এখন শুধু দর্শকদের রায় দেখার।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান