,

কেমন কাটলো মেসির ভ্যালেন্টানস্ ডে!

Messiস্পোর্টস ডেস্ক : ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ইরিনা ফেসবুকে একটি ছবিও পোস্ট করেছেন। লাল রংয়ের পোশাক পরা ইরিনা একটি টেডি বিয়ার নিয়ে ছবি ফেসবুকে পোস্ট করে বলেছেন, ‘ধরে নিন আমি ভ্যালেন্টাইনসকে পেয়ে গিয়েছি’। পিছিয়ে নেই মেসির বান্ধবী আন্তোনেল্লাও।

চলতি লা লিগায় তাঁদের দ্বৈরথ অব্যাহত। মাঠের যুদ্ধে এখনও পর্যন্ত ২১ গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেকটা পিছনেই ফেলে দিয়েছেন লিওনেল মেসি’কে (এখনও পর্যন্ত লা লিগায় ১২ গোল)। কিন্তু ভ্যালেন্টাইনস ডে’তে ফের বার্সেলোনা তারকার কাছে হার মানলেন রিয়াল মাদ্রিদের নায়ক।

উপহার হিসাবে বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর থেকে মেসি পেলেন ভালবাসার চুম্বন। রোনাল্ডো সেই জগৎ থেকে রইলেন অনেক দূরে। শনিবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে জোড়া গোলের নায়কের প্রশংসায় মুখর হয়ে উঠলেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান।
রুশ মডেল ইরিনা শেক-এর সঙ্গে বিচ্ছেদের পর পেরিয়ে গিয়েছে আট মাস।

রোনাল্ডোর সঙ্গে নতুনভাবে জড়িয়েছে আরও অনেক সুন্দরীর নাম। কিন্তু মাঠের বাইরে তাঁর একাকীত্ব যে এখনও কাটেনি, তা স্পষ্ট হয়ে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। প্রাক্তন বান্ধবী ইরিনার সঙ্গে এই মুহূর্তে হলিউডের অভিনেতা ব্র্যাডলি কুপারের অন্তরঙ্গতা নিয়ে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ব্রিটিঁশ এবং মার্কিন সংবাদমাধ্যম। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ইরিনা ফেসবুকে একটি ছবিও পোস্ট করেছেন।

লাল রংয়ের পোশাক পরা ইরিনা একটি টেডি বিয়ার নিয়ে ছবি ফেসবুকে পোস্ট করে বলেছেন, ‘ধরে নিন আমি ভ্যালেন্টাইনসকে পেয়ে গিয়েছি’। পিছিয়ে নেই মেসির বান্ধবী আন্তোনেল্লাও। মেসির সঙ্গে তাঁর গভীর চুম্বনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আন্তোনেল্লা মন্তব্য করেছেন, ‘হ্যাপি সেন্ট ভ্যালেন্টাইন! আমি তোমাকে খুব ভালবাসি’।

কিন্তু প্রেমদিবসে অদ্ভুতভাবেই নীরব রোনাল্ডো। তিনি পোস্ট করেছেন অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে ম্যাচের দু’টি ছবি। টুইট করেছেন, ‘দারুণ জয় পেলাম’। পুরস্কার হিসাবে পেলেন তাঁর কোচ জিনেদিন জিদানের প্রশংসা। রিয়াল মাদ্রিদ ম্যানেজার বলেছেন, ‘‘ও তো অবিশ্বাস্য ফর্মে রয়েছে।’’ যোগ করেছেন, ‘‘একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে ও গতিতেই শেষ করে দিতে পারে প্রতিপক্ষকে। রোনাল্ডো আবারও প্রমাণ করে দিয়েছে, ও কী সাংঘাতিক ফর্মে রয়েছে।’’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ