,

সংগঠনের বিধান রেখে ইপিজেড শ্রম আইন অনুমোদন

111নিজস্ব প্রতিবেদক : শ্রমিক সংগঠন করার বিধান রেখে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
তিনি বলেন, ‘শ্রম আইন, ২০১৩ ইপিজেডে (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) প্রযোজ্য নয়। ‘শ্রম আইন, ২০১৩’ এর সাথে সামঞ্জস্যতা বিধান করে নতুন আইনটি করা হয়েছে। আইনে ১৬টি অধ্যায়, ২০২টি ধারা রয়েছে।’
তিনি বলেন, ‘নতুন আইন অনুযায়ী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিকরা সংগঠন করতে পারবেন। এ সংগঠনের নাম হবে- শ্রমিক কল্যাণ সমিতি। নাম ভিন্ন হলেও অন্যান্য শ্রমিক সংগঠনের মতোই এ সংগঠন কাজ করবে।’ এর আগে ২০১৪ সালের ৭ জুলাই আইনটি নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা