,

লোকেশন দেখতে ঢাকায় আসছেন জিৎ

Phoবিনোদন ডেস্ক : চিত্রনায়ক জিৎদুই বাংলার যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করবেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা জিৎ। ছবির শিরোনাম ‘বাদশা’। ‘বস’খ্যাত নির্মাতা বাবা যাদবের পরিচালনায় এ ছবিতে অভিনয় করতে ঢাকায় আসছেন চিত্রনায়ক জিৎ। এতে তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের নুসরাত ফারিয়া।

লোকেশন দেখতে এরই মধ্যে ঢাকায় এসেছেন ছবিটির পরিচালক বাবা যাদব। ৪ মার্চ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ক্যামেরা ওপেন হবে ‘বাদশা’র। তবে জিৎ ১১ মার্চ থেকে শুটিংয়ে অংশ নেবেন।
এ সম্পর্কে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে ‘বাদশা’ ছবির শুটিং শুরু হচ্ছে।
গাজীপুর, পুবাইল, ঢাকার কিছু সিনেমা হল, কারওয়ানবাজার বস্তিসহ লালবাগ কেল্লায় এর শুটিং হবে। এছাড়া আশুলিয়ার একটি শুটিং স্পটেও এর শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
কয়েকদিন আগে জিৎ অভিনীত ‘প্রেম করেছি বেশ করেছি’ মুক্তি পেয়েছে। ছবিটিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কোয়েল মলি্লক।
এছাড়া জিতের উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘বস’, ‘বন্ধন’, ‘ফাইটার’, ‘দুই পৃথিবী’, ‘সাথী’, ‘গেইম’, ‘জোর’, ‘আওয়ারা’, ‘সাথীহারা’, ‘পার্টনার’ প্রভৃতি।
এদিকে ‘বাদশা’র নায়িকা নুসরাত ফারিয়ার ‘হিরো ৪২০’ ছবিটি শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওম।

১৯ ফেব্রুয়ারি ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘হিরো ৪২০’ ফারিয়ার দ্বিতীয় ছবি। এর আগে টালিগঞ্জের আরেক নায়ক অঙ্কুশের বিপরীতে ‘আশিকী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া যৌথ প্রযোজনার আরো কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে আছেন তিনি। খুব শিগগিরই সেগুলোর শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে