,

শেহজাদ-ওয়াহাব সংঘর্ষ (ভিডিও)

Untitled-1স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে খেলোয়াড়দের মাঝে স্লেজিং, নতুন কিছু নয়। মাঝে মধ্যে হয় উত্তপ্ত বাক্য বিনিময়ও। কখনো কখনো তা গড়ায় হাতাহাতি কিংবা ধাক্কাধাক্কিতে। এই যেমন চলমান পাকিস্তান সুপার লিগেই তা দেখা গেল ওয়াহাব রিয়াজ ও আহমেদ শেহজাদের মধ্যে।

রোববার রাতে পিএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স। টসে জিতে আগে ব্যাট করতে নামে গ্লাডিয়েটর্স। ঘটনাটি ইনিংসের পঞ্চম ওভারে। বল করতে আসেন পেশোয়ারের পেসার ওয়াহাব রিয়াজ। ব্যাট করছিলেন গ্লাডিয়েটর্সের আহমেদ শেহজাদ। প্রথম বলেই ছক্কা হাঁকান শেহজাদ। ছক্কার মার খেয়ে স্বভাবতই ক্ষিপ্ত ছিলেন ওয়াহাব। পরের বলেই বোল্ড করে দেন শেহজাদকে। বুনো উল্লাসে মত্ত তখন ওয়াহাব রিয়াজ। আস্তে আস্তে এগিয়ে যান পিচের মাঝখানে।

তখন শেহজাদও এগিয়ে আসতে আসতে ব্যাট উচিয়ে কিছু একটা যেন বললেন। দুজনই হলেন মুখোমুখি। শেহজাদকে ধাক্কা মারেন ওয়াহাব রিয়াজ। দ্রুতই ঘটনা সামাল দিতে হাজির হন তখন পেশোয়ারের ফিল্ডাররা। রাগে গজগজ করতে মাঠ ছাড়েন শেহজাদ। ক্ষিপ্ত ছিলেন ওয়াহাবও। সেই রাগে চতুর্থ বলেই বোল্ড করেন সাঙ্গাকারাকে। তবে ঘটনা যাই হোক, বাজে আচরণের কারণে দুজনকেই যে জরিমানা গুনতে হবে, তা নিয়ে মোটেও সন্দেহ নেই।

দুই পাকিস্তানী ক্রিকেটারের সংঘর্ষের ম্যাচে জিতেছে ওয়াহাব রিয়াজের পেশোয়ার জালমি। এদিন অবশ্য পেশোয়ারের হয়ে মাঠে নামেননি ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকা বাংলাদেশের তামিম ইকবাল। অবশ্য তাকে ছাড়াই ৮ উইকেটের দারুণ জয় পেয়েছে পেশোয়ার জালমি।

আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয় কোয়েটা গ্লাডিয়েটর্স। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৪০ রান করেন নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় পেশোয়ার। ৫২ বলে সর্বোচ্চ ৬০ রানে অপরাজিত থাকেন ডেভিড মালান। হাফিজ ৩৬ ও কামরান করেন ১৭ রান।

https://youtu.be/RIpA7xEDtDQ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে