,

‘সমুদ্রে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি ’

8de4dec5de0b8f6c18e5b071ad4969bb২০৫০ সালের দিকে নাকি পৃথিবীর সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের বোতল বা অন্যান্য প্লাস্টিক বর্জ্য বেশি থাকবে। বিশ্বব্যাপী মানুষ যে পরিমাণে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছে তাতে এমন ভবিষ্যতই নাকি অপেক্ষা করছে মানব জাতির জন্য।

প্লাস্টিক যেহেতু সহজে ধ্বংস হয়না তাই এর ব্যবহার একসময় বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিচ্ছেন।
সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে এমন সতর্ক বার্তা দিয়েছে এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশন।
কিন্তু এমন দাবি কতটা বাস্তব?

এত বিশাল সমুদ্রের মাছ কিভাবে গোনা সম্ভব?
আর তার সাথে প্লাস্টিকের তুলনামূলক হিসেবটা কে করবে বা কিভাবে করবে এখন সে নিয়ে বিতর্ক হচ্ছে।

সম্প্রতি জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনা জ্যামবেক যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর সমুদ্র তীরবর্তী এলাকার উপর গবেষণা করে এধরনের তথ্য দিয়েছেন আর এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশনও এর সপক্ষে কথা বলছে।
এই গবেষণায় বলা হয়েছে ২০৫০ সাল নাগাদ ৭৫০ মিলিয়ন টনের মতো প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ভাসবে।
এসব হিসেব কোন ফর্মুলায় হবে সেনিয়ে বিতর্ক হলেও প্লাস্টিক সামগ্রী যে পৃথিবীর জন্য হুমকি সেনিয়ে একমত বিজ্ঞানীরা।
কারণ প্লাস্টিক টিকে থাকে শত শত বছর আর এর ব্যবহার দিনকে দিন বাড়ছেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা