বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন রাজধানী গড়তে কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়

clean-dhaka-45341দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকাকে পরিচ্ছন্ন করার বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন নগরবাসী। জনসচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনকে আরো আধুনিক হওয়ার পরামর্শ তাদের। এদিকে, মেয়র বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই ঢাকাকে পরিচ্ছন্ন করা সম্ভব।

২০১৬ সালে দ্বিখণ্ডিত সিটি কর্পোরেশনের একাংশকে পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। দিনের হিসেব মতে, এ ঘোষণার প্রায় ৪৫ দিন অতিক্রম করলেও দক্ষিণ সিটি কর্পোরেশনের শুরুর অগ্রগতি সন্তুষ্টি আনতে পারেনি নগরবাসীর।

দক্ষিণ ঢাকার বেশিরভাগ অঞ্চলেই বসবাস মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সদস্যদের। জনসংখ্যার ঘনত্বের দিক থেকেও এগিয়ে আছে এ অঞ্চল। আর তাই ঘনবসতিপূর্ণ এ এলাকাতে সরকারের বিভিন্ন উদ্যোগের সেবা পৌঁছাতে কালক্ষেপণ হয় বলে অভিযোগ নগরবাসীর।

তবে এরই মধ্যে নগরীর এ অংশকে পরিচ্ছন্ন করতে দৃশ্যমান উদ্যোগ বলতে সচেতনতামূলক কনসার্টের আয়োজন করেছে সিটি কর্পোরেশন। ভালোবাসা দিবসে অনুষ্ঠিত কনসার্টসহ ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান গুলোর শিরোনাম ছিলো ক্লিন ঢাকা। বলা হচ্ছে, কনসার্টগুলো থেকে পাওয়া টাকা বেশিরভাগ ব্যয় হবে নগরীর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য।

দক্ষিণ ঢাকার নগরপিতার কাছে প্রশ্ন ছিল কনসার্টের মতো অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আয়োজন ক্লিন ঢাকার বাস্তবায়নে কতটুকু ভূমিকা রাখবে? এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘এখানে দুইটা বিষয় কাজ করছে। একটা হলো নগরবাসীকে সচেতনতা বৃদ্ধি করা। নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখলে শহর অর্ধেক পরিষ্কার হয়ে যায়। আর দ্বিতীয় বিষয় হলো পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠা।’

উভয় সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, গোটা ঢাকাতে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। যার মধ্যে পঞ্চাশ থেকে ষাট ভাগ বর্জ্য নিয়মিত ডাম্পিং হয়। তবে, সকল শ্রেণি-পেশার নাগরিকদের সাথে নিয়ে ঢাকাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করে দক্ষিণ ঢাকার নগরপিতা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান