,

সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ ব্যান্ডের চারজনই নিহত

160214152802_viola_beach_640x360_pa_nocreditআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের ব্যান্ড সঙ্গীত গোষ্ঠী ভায়োলা বিচের চারজনই একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সুইডেনে তাদের গাড়ি একটি মহাসড়ক সেতু থেকে ছিটকে ৮২ ফুট নীচে একটি খালের মধ্যে গিয়ে পড়ে। শনিবারের ঐ দুর্ঘটনায় ব্যান্ড গ্রুপটির ম্যানেজারও মারা গেছেন। উঠতি এই ব্যান্ড গ্রুপটিকে সম্প্রতি খুবই সম্ভাবনাময় হিসাবে বিবেচনা করা হচ্ছিলো।

ভায়োলা বিচ একটি সঙ্গীত উৎসবে গাইতে সুইডেন গিয়েছিল। গতকালই তাদের ইংল্যান্ডের গিল্ডফোর্ডে একটি অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল।
আগামী মাসে এই ব্যান্ড গ্রুপের যুক্তরাষ্ট্র সফরের কথা ছিল।

ব্রিটেনে সঙ্গীত শিল্পের জগতে অন্যতম শীর্ষ সংগঠক ডেভ পিলিংগি বলেছেন, সাফল্যের জন্য এই ব্যান্ডের অসামান্য চেষ্টা ছিল। “তারা বড় ধরণের সাফল্যের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।”
বিবিসিতেও একাধিকবার গান গেয়েছে ভায়োলা বিচ। গত বছর তারা ব্রিটেনের শীর্ষ দুটি সঙ্গীত উৎসবে — রেডিং ফেস্টিভ্যাল এবং লিডস্‌ ফেস্টিভ্যালে — তারা গান গাওয়ার সুযোগ পায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা