,

কুর্দি যোদ্ধাদের উপর আক্রমণ বন্ধ করুন, তুরস্ককে ফ্রান্স

160214122016_kurds_turkey_syria_624x351_gettyআন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত কুর্দি যোদ্ধাদের উপরে তুরস্ক যে হামলা করছে সেটি বন্ধ করার তাগিদ দিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্স। ফ্রান্স বলছে, চলমান এই হামলা হয়তো পরিস্থিতিকে আরো খারাপের দিকেই নিয়ে যাবে। কিন্তু তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেছেন, কুর্দিদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার সীমান্তের ওপাড়েও হামলা চলবে। কুর্দিদের সাথে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র একটি যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুলে গত শনিবার থেকে আবারো কুর্দিদের উপরে হামলা করছে তুরস্ক। তুরস্ক বলছে, কুর্দি গ্রুপ পিকেকে গেরিলা যোদ্ধাদের সাথে জড়িত।

তুরস্ক বিশ্বাস করে যে, পিকেকে দীর্ঘ সময় ধরে তুরস্কের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে।
অন্যদিকে সিরিয়ার সীমানার মধ্যে প্রবেশ করে কুর্দি যোদ্ধাদের উপরে তুরস্কের হামলা করার ঘটনাটি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সিরিয়া।

শুধু তাই নয় সার্বভৌমত্ব লঙ্ঘনের এই বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। এদিকে এই সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, এই সংকট শেষ করতে বিশ্ব নেতাদের এখন কিছু প্রকৃত সিদ্ধান্ত নিতে হবে।

বিশ্ব নেতারা জার্মানির মিউনিখে যে বৈঠক করছে সেখানে সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে অর্থপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বিষয়টির দিকে তাগিদ দিয়েছেন মিজ মোগারিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯