,

মার্চে শুরু

1466_122মিডিয়ার অনেকের মনেই প্রশ্ন ছিল, যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খান কাজ করলেও কলকাতা থেকে তার বিপরীতে নায়িকা কে হচ্ছেন। এবার প্রশ্নের উত্তর মিললো। জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের পরবর্তী ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন টালিগঞ্জের জনপ্রিয় মুখ শ্রাবন্তী। আর এ ছবির শুটিং শুরু হচ্ছে মার্চ থেকে। এমনটাই জানালেন শাকিব খান। তিনি মানবজমিনকে বলেন, আমার সঙ্গে আগেই চুক্তিটা হয়। তবে নায়িকা কে থাকছে তা নিয়ে একটা ধোয়াঁশা থাকলেও শনিবার এ ছবির সবকিছু চূড়ান্ত হয়েছে। শ্রাবন্তী আমার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। মার্চের মাঝামাঝি সময়ে আমি কলকাতায় যাব। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। এ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চ্যাটার্জি। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এ ব্যাপারে এস কে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ঢানুকাও বিষয়টি নিশ্চিত করেছেন। শাকিব খান আরও বলেন, একটু ভিন্ন আঙ্গিকে কাজ করার জন্য ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটির বাজেটও অনেক বড়। তাই সবকিছু মিলে ছবিটি ভালোই হবে বলে আশা করছি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, এবারও দুই বাংলা থেকে দুজন পরিচালক ছবিটি পরিচালনা করবেন। বাংলাদেশ থেকে পরিচালনা করছেন সীমান্ত। আর কলকাতা থেকে থাকছেন জয়দেব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা