,

আগুনে পুড়লো মোদির অনুষ্ঠান মঞ্চ

1455467594-ind1_102203আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনায় ‘মেক ইন ইন্ডিয়ার’ অনুষ্ঠান চলার সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য আগুনের হাত থেকে বেঁচে যান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিবিদসহ উপস্থিত বলিউডের তারকারা।

রবিবার সন্ধ্যায় এ আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো অনুষ্ঠানের মঞ্চ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আগুন লাগার সময় মঞ্চে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নেতৃত্বে একটি দলগত নৃত্য পরিবেশিত হচ্ছিল। ঠিক সেই সময়ই মঞ্চের নিচ থেকে আগুনের শিখা দেখা যায়।

আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চের ওপরে থাকা প্রত্যেক শিল্পীকে নিরাপদে নামিয়ে আনা হয়। শিল্পীদের নেমে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো মঞ্চে আগুন ছড়িয়ে পড়ে। এতে মঞ্চের পুরোটাই পুড়ে যায়। তবে এই আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা।

এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পাঁচ মিনিট আগেই মঞ্চে আবৃত্তি করছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। শুধু অমিতাভই নন, অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগে মঞ্চে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরেসহ বিশিষ্টজনরা।

এ ছাড়া অনুষ্ঠান দেখতে দর্শকসারিতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা আমির খান, হেমা মালিনী, মাধুরী দীক্ষিতসহ একাধিক তারকা শিল্পী।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ‘যুদ্ধকালীন’ গুরুত্বের ভিত্তিতে চলে আগুন নেভানোর কাজ।

তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ গোটা জায়গাটিকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গত, শনিবার মুম্বাইতে এই ‘মেক ইন ইন্ডিয়া’ অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা