,

তামিম ছুটিতে, এশিয়া কাপে সুযোগ পেলেন কায়েস

118_Imrul_Shadat_ctg_091114স্পোর্টস ডেস্ক : আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ঘরের মাটিতে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ দল থেকে এই দলে মাত্র একটি পরিবর্তন এসেছে। তামিম ইকবালের বদলে দলে জায়গা পেয়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস।

যখন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওই সময়ে তামিম ইকবালের প্রথমবারের মত বাবা হওয়ার কথা রয়েছে। ফলে, গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে থাকতে ২৪ ফেব্রুয়ারি থেকে ছুটি নিয়েছেন তামিম। মার্চের ১ বা ২ তারিখে বাবা হওয়ার কথা রয়েছে তামিমের।

বর্তমানে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) খেলতে দুবাইয়ে রয়েছেন তিনি। দুবাই থেকে ফিরেই ব্যাংককে যাবেন তামিম। তবে, মার্চের শুরুতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে আছেন এই মারকুটে ওপেনার।

তামিম ইকবাল চেয়েছিলেন ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে। কিন্তু নির্বাচক ও প্রধান কোচ হাথুরুসিংহে তামিমকে পুরো এশিয়া কাপের জন্যই ছুটি দিয়ে দেন।

এশিয়া কাপ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান,আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আবু হায়দার রনি, নুরুল হাসান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা