,

‘প্রয়োজনে আসাদকে জোর করে নামানো হবে’

saudi-newsআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ায় সব রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে। তিনি দাবি করেছেন, “বাশার আসাদ দুর্বল হয়ে পড়েছেন এবং তিনি শেষ হয়ে গেছেন।”

জার্মানির মিউনিখ শহর থেকে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। আদেল জানান, সৌদি আরব সিরিয়ায় স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে তবে তা শুধু মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবেই করা হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “বাশার আল-আসাদ ক্ষমতা ছাড়বেন -তাতে কোনো সন্দেহ নেই। হয় তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বেন না হয় তাকে ক্ষমতা থেকে জোর করে সরানো হবে।” সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, “রাজনৈতিক প্রক্রিয়া যাতে ভালোভাবে কাজ করে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব কিন্তু তা যদি কাজ না করে তাহলে জোর করে নামানো হবে।”

তিনি তার ভাষায় বলেন, সিরিয়া সরকার ও তার মিত্রদের একগুঁয়েমির কারণে এ ব্যবস্থা নেয়া হবে। সিরিয়া সংকট অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যখন যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে তখন সৌদি আরব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতা থেকে জোর করে নামানোর হুমকি দিচ্ছে। রেডিও তেহরান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা