,

নিউজিল্যান্ডে ভূমিকম্প, ধসে পড়ল পাহাড়

download (29)নিউজিল্যান্ডে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ রোববার এই ভূমিকম্পে দেশটির পূর্ব উপকূলের ক্রাইস্টচার্চ এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পে সমুদ্রতীরবর্তী খাড়া পাহাড় ভেঙে পড়েছে। তবে শহরের বড় কোনো ক্ষতি হয়নি। হতাহতের কথা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিউজিল্যান্ডে ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রাইস্টচার্চ শহরের ১৫ কিলোমিটার পূর্বে। আর কেন্দ্রর গভীরতা ছিল ভূমি থেকে ১৫ কিলোমিটার নিচে। কেন্দ্র কাছে হওয়ায় ক্রাইস্টচার্চে ভূকম্পন হয়েছে প্রচণ্ড।

নিউজিল্যান্ডের ভূমিকম্প বিষয়ক সংস্থা জিওনেট জানিয়েছে, ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের  প্রায় ৪০টি ছোট ভূমিকম্প হয়।

ক্রাইস্টচার্চ এলাকার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর তাঁদের কাছে আসেনি। তবে ক্ষতির আশঙ্কায় কিছু ভবন থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ক্রাইস্টচার্চ সিটি কাউন্সিল জানিয়েছে, সমুদ্রের পাশের খাড়া পাহাড় ভেঙে পড়লে ধূলা বড় এলাকাজুড়ে মেঘের মতো ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চ এলাকায় ভূমিকম্পে খাড়া পাহাড় ভেঙে শহরের বড় ক্ষতি হয়। ওই ঘটনায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা