,

কমলগঞ্জে সারবাহী ট্রেন দুর্ঘটনা, সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ

images28মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি টিলার রেলপথ উঠারকালে সারবাহী একটি ট্রেনের দুটি বগির মাঝখানের সংযুক্তির হুক ছিড়ে আলাদা হয়ে যায়।এ ঘটনায় রোববার বেলা দুইটা ৪০ মিনিট থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গলস্থ কার্যালয়, ভানুগাছ ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে  পার্বতীপুরগামী সারবাহী একটি ট্রেন বেলা ২টা ১৫ মিনিটে শমশেরনগর স্টেশন অতিক্রম করে। বেলা আড়াইটায় সারবাহী ট্রেনটি ভানুগাছ রেলওয়ে স্টেশন অতিক্রম করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি টিলার রেলপথ অতিক্রম করার সময় দুটি বগির সংযুক্তির হুক ছিড়ে ট্রেনটি দুইভাগে বিভক্ত হয়ে যায়। পিছনের অংশটি দ্রুত পিছনের দিকে এসে রেলওয়ের ২৯৪ কি:মি: এলাকায় থেমে যায়। এ ঘটনার পর সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গলস্থ গণপূর্ত (রেল)-এর ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে এ পহাড়ে বেশ কয়েকটি উঁচু টিলা রয়েছে। তেলবাহী ট্যাংকার ও সারবাহী ট্রেন এসব টিলা অতিক্রমের সময় সমস্যায় পড়ে যায়। রোববার বেলা আড়াইটায় সারবাহী ট্রেনটি পাহাড়ি টিলা উঠার সময় দুটি বগির মাঝখানের সংযুক্তির হুক ছিড়ে ট্রেনটি দুইভাগে বিভক্ত হয়ে যায়। পিছনের অংশ নিচের দিকে ফিরে একটি স্থানে থেমে যায়। তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খোঁজে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেল কর্মচারী এ প্রতিনিধিকে জানান, ট্রেনের পিছনের অংশ দ্রুত গতিতে নেমে আসার সময় রেলপথের বেশ ক্ষতিসাধন করে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার রোস্তম আলী ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, এ ঘটনার পর চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা