,

তুরস্কে সৌদি যুদ্ধবিমান মোতায়েন

150326120113_saudi_royal_air_forces_640x360_afp_nocredit-1 সৌদি সেনাবাহিনীর একজন জেনারেল নিশ্চিত করেছেন সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে হামলার জন্য তুরস্কের একটি ঘাঁটিতে সৌদি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
জেনারেল আহমেদ আল-আসিরি বলেছেন সিরিয়ায় সৈন্য মোতায়েনের প্রয়োজন হবে এবং সৌদি আরব তাতে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।
সম্প্রতি ইরাকের সরকারের কাছ থেকে বলা হয় সৌদি আরব সিরিয়ায় স্থলবাহিনী পাঠাতে প্রস্তুত।
এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে তা নিশ্চিত করা হলো।
জেনারেল আল-আসিরি বলেছে, এখন পর্যন্ত তুরস্কে শুধুই যুদ্ধবিমান পাঠানো হয়েছে, কোনো সৈন্য এখনো পাঠানো যায়নি।
তবে, তিনি বলেন, সৌদি আরব বিশ্বাস করে আই-এসের বিরুদ্ধে লড়াইতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সিরিয়ায় সৈন্য মোতায়েন করতে হবে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা