,

ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

maloysia20160214091948নিউজ ডেস্ক : ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী সেরি রিচার্ড রায়ট। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা আসবেন তিনি। তার এ ঢাকা সফরে ১৫ লাখ বাংলাদেশি শ্রমিকের বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি।

পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক গ্রহণকে সরকারের সঠিক সিদ্ধান্ত। আগামী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে ঢাকায় যাবেন মানবসম্পদমন্ত্রী সেরি রিচার্ড রায়ট। বাংলাদেশ থেকে শ্রমিক এনে সরকার শিল্প এবং ব্যবসায়িক সংগঠনগুলোর চাহিদা পূরণ করবে। এটা চাহিদা এবং যোগানের অংশ।

জাহিদ হামিদি বলেন, একসঙ্গে ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক আসবে না। আগামী তিন থেকে ৫ বছরে এসব শ্যমিক আসবে। মানবসম্পদমন্ত্রী সেরি রিচার্ড রায়ট আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকায় চূড়ান্ত চুক্তি করতে যাবেন। তবে এটা মন্ত্রিসভার বৈঠকের পরই গৃহীত হবে।

শ্রমিকদের বাৎসরিক কর সম্পর্কে তিনি বলেন, স্বরাষ্ট্র সচিব সেরি আলউই ইব্রাহিম ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে ২০ ফেব্রুয়ারির পূর্বেই বৈঠক করে নতুন বাংলাদেশি শ্রমিকদের বাৎসরিক কর নির্ধারণ করবেন।

উল্লেখ্য, সম্প্রতি ১৫ লাখ নারী শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। তিন বছরে ধাপে ধাপে এসব শ্রমিক নেবে মালোয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা