,

টুইন টাওয়ারে হামলার জন্য বুশ দায়ী : ট্রাম্প

donald-trump20160214094728আন্তর্জাতিক ডেস্ক : সাউথ ক্যারোলিনায় আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী বাছাইয়ে দলীয় সমর্থকদের প্রাথমিক ভোট অনুষ্ঠিত হবে। এ ভোটাভুটিকে সামনে রেখে শনিবার রাতে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। তবে এবার বিতর্কের চেয়ে ব্যক্তিগত আক্রমণের মাত্রা আগের যেকোনো বিতর্ককে ছাড়িয়ে গেছে।

রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ৯/১১`র টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার জন্য আরেক প্রার্থী জেব বুশের বড় ভাই জর্জ বুশের সিদ্ধান্তকে দায়ী করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জেব বুশকে বলেন, ইরাক যুদ্ধের ব্যাপারে জনগণকে মিথ্যা তথ্য দিয়েছিল জর্জ বুশ জুনিয়র।

এ সময় জেব বুশ পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করলে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ট্রাম্প হট্টগোল শুরু করেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, জর্জ বুশের শাসনামলেই বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ইরাকে হামলা চালানোটা ছিল সবচেয়ে বড় ভুল। জর্জ বুশ সেই ভুলের জন্য দায়ী। আমরাও ভুল করতে পারি, তবে সেটি সুন্দর হয়। ইরাকে হামলা চালানো আমাদের কখনোই উচিত হয়নি।

২০০১ সালে সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার অভিযোগে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। সে সময় ভুল তথ্যের কারণে ইরাকে হামলা চালানো হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে উঠে এসেছে। এবিষয়ে ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে চাই, ইরাকে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র আছে বলে সেসময় মিথ্যাচার করা হয়েছে। কিন্তু সেখানে কোনো অস্ত্র নেই।

এসময় তিনি জর্জ বুশের ভাই জেব বুশকেও মিথ্যাবাদী উল্লেখ করে বলেন, তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী। সূত্র: ডেইলি মেইল, সিবিএস নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে