,

শামসুদ্দিন চৌধুরীর জীবনবৃত্তান্ত ও নিয়োগের তথ্য জানতে চেয়ে আইনজীবীর আবেদন

bnimg-197904-2012-06-28নিউজ ডেস্ক : সদ্য অবসরে যাওয়া বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জীবনবৃত্তান্ত ও বিচারপতি হিসেবে নিয়োগের নথিপত্রের সত্যায়িত অনুলিপি চেয়ে আবেদন করেছেন এক আইনজীবী।

আজ আইনজীবী জুলফিকার আলী জুনু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বরাবর এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ‘তথ্য অধিকার আইনের ৪ ধারায় কর্তৃপক্ষের নিকট একজন নাগরিক তথ্য চাইতে পারে এবং কর্তৃপক্ষ তা দিতে বাধ্য। এ কারণে তথ্য অধিকার আইনের ৮ ধারা অনুযায়ী এ আবেদন করা হলো।এ আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি আমাকে আবেদনকারীর অনুকূলে বিচারপতি হিসেবে নিয়োগের সত্যায়িত অনুলিপি ও ফটোকপি সরবরাহ করুন।’

পরে জুলফিকার আলী বলেন, ‘উচ্চ আদালতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে তথ্যের জন্যই এ আবেদন করেছি।’

অবসরে গিয়ে রায় লেখাসহ প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে বিরোধে জড়িয়ে কিছুদিন ধরেই আলোচনায় আছেন বিচারপতি মানিক।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি একই আইনজীবী শপথের সময় বিচারপতি মানিকের ‘দ্বৈত নাগরিকত্ব’ গোপন রাখার অভিযোগ খতিয়ে দেখতে দুদকের কাছে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী দ্বৈত নাগরিক। দ্বৈত নাগরিক হিসেবে তিনি ব্রিটিশ সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। পক্ষান্তরে তিনি প্রথমে হাইকোর্টের এবং পরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। কিন্তু দুঃখের বিষয় বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার সময় কাগজপত্রে দ্বৈত নাগরিকের কোনো তথ্য দেননি। অর্থাৎ দ্বৈত নাগরিক সংক্রান্ত তথ্য গোপন করে বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেছেন, যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি মো. মোজাম্মেল হক নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী বঙ্গভবনে গিয়ে বিচারপতি মানিকের জাজশিপ প্রত্যাহার করার আবেদন জমা দেন। শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে