,

ধর্ষণের ক্ষতিপূরণ

166666_1আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণে একজন মেয়ের যে সর্বনাশ ঘটে তার কী কোনো ক্ষতিপূরণ হয়! শারিরীক মানসিক ক্ষতি ছাড়াও প্রচন্ড সম্মানহানি হয় তার। মৃত্যু অবধি গ্লানিভরা জীবন বয়ে বেড়াতে হয় তাকে। তবু ধর্ষণের শিকার হওয়া নারীর সামনে বিচারকালে ক্ষতিপূরণের বিষয়টি সামনে এসেই যায়।
কিন্তু এই ক্ষতিপূরণের পরিমাণটি সবসময়েই যেন একটি অমিমাংসিত বিষয়। একেক সময় আমরা একেক রকম ক্ষতিপূরণের হার দেখতে পাই।
শনিবার ধর্যিতা মেয়েদের জন্য ক্ষতিপূরণ বৃদ্ধির নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ধর্ষিতা নারীদের ক্ষতিপূরণ বৃদ্ধি করেছে। এতে গোয়ায় ধর্যিতাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ১০ লক্ষ টাকা। সুপ্রিম কোর্টের বিচারপতি এম ওয়াই ইকবাল এবং অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এই ক্ষতিপূরণ ওড়িশায় ১০ হাজার টাকা থেকে গোয়ায় ১০ লক্ষ টাকা করা হয়েছে।
ওই সুপ্রিম কোর্টের হাতে যে তথ্য ছিল, সেই অনুযায়ী হরিয়ানা এবং চন্ডীগড়ে ধর্ষিতাকে দেওয়া হয় ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ। অন্যদিকে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে পাওয়া যায় ৫০ হাজার টাকা। এই তালিকায় পাঞ্জাবের তো নামই নেই ।
এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষিতাদের জন্য এক অদ্ভূত ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছিলেন। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণায় কোনও নাবালিকা ধর্ষিতা হলে তাকে ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার রুপি এবং প্রাপ্তবয়স্ক নারী ধর্ষণের শিকার হলে তাকে ২০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। তাও ঘোষণাটির সারমর্ম এ রকম- ‘সাজানো’ না হলে তবেই পাওয়া যাবে!
গ্রাম্য সালিশে ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়গুলোয় আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সমাধান দেয়া হয়। সেখানেও ক্ষতিপূরণের পরিমানটি থাকে একেবারেই হাস্যকর।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা