,

আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

download (35)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বজু চন্দ্র দাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার তালশহর গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত বজু চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের মৃত নরেশ চন্দ্র দাসের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বজু টয়লেটে যাওয়ার পথে বাড়ির একটি বৈদ্যুতির তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ টনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা