,

ভালোবাসা দিবসে পালিয়ে বিয়ে

bhola-bia-newsডেস্ক রিপোর্ট : ভালোবাসা দিবসে বিশ্বজুড়ে প্রেমিক-প্রেমিকারা যখন প্রিয়জনের জন্য পছন্দের উপহার কিনতে ব্যস্ত। ঠিক সেই সময় ভালোবাসার দিবসকে কেন্দ্র করে ভোলায় পালিয়ে বিয়ে করেছে এক প্রেমিক যুগোল। ১৪ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহরের কালীবাড়ি রোডস্ত কালী মন্দিরে ওই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ভোলা শহরের বিশৃষ্ট ব্যাবসায়ী রেনুকা বস্ত্রালয়ের মালিক অসিম কুমার সাহা জানান, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের স্বপন দেবনাথের ছেলে সুশেন দেবনাথ (২৩) ও বরিশাল জেলার হিজলা উপজেলার নরসিংহ গ্রামের বাবুল দেবনাথের মেয়ে তৃষ্ণা দেবনাথ (২০) প্রায় তিন বছরের প্রেমের ইতি টেনে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন।
সেই অনুযাই সুশেন তৃষ্ণাকে নিয়ে পালিয়ে আসে ভোলায়। কিন্তু বাদসাধে পুলিশ। পুলিশ তাদেরকে সন্দেহ ভাজন হিসেবে আটক করে ইলিশা ফেরি ঘাট থেকে। পরে পুলিশ ও দু’পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে কালী মন্দিরে পুরহিত ধর্মীয় রিতি অনুযাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
ইলিশা পুলিশ ফারি ইনচার্জ এস.আই বশির আহাম্মেদ জানান, বর-কনের প্রয়োজনীয় কাগজ-পত্র দেখে অভিভাবকদের সম্মতিতে তিনি নিজে কালী মন্দিরে উপস্থিত থেকে সুশেন ও তৃষ্ণার বিয়ে সম্পন্ন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা