,

শেখ হাসিনার নামে বার্ন ইনস্টিটিউট

burn-2.thumbnailনিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট রূপান্তরিত হচ্ছে ইনস্টিটিউটে। এর নাম হবে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যথাসময়ে নির্মাণ শেষ করে তিনিই এটি উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। মন্ত্রী জানান, এই ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় পার্শ্ববর্তী দেশ ভারত কিছু সহায়তা দেবে।
তিনি বলেন, ‘ইতোপূর্বে দেশের রাজনৈতিক সহিংসতায় বহু লোক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এসময় প্রধানমন্ত্রী নিজে সেখানে এসে মায়ের মমতা দিয়ে রোগীদের দেখেছেন, প্রয়োজনেীয় সাহায্য-সহযোগিতা করেছেন। তার নামে এ ধরনের একটি আলাদা ইনস্টিটিউশন করতে পেরে আমরা তার প্রতি কৃতজ্ঞ।’
এর আগে এ বিষয়ে ঢামেকের বার্ন ইউনিটের প্রধান ড. সামন্ত লাল সেন বলেন, ‘ঢামেকের বার্ন ইউনিটটি ৫০ শয্যা দিয়ে শুরু হয়েছিল। এখন সেটা ৩০০ শয্যায় উন্নীত করা হয়েছে। ঢাকা মেডিকেল ছাড়াও দেশের ৯টি মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টি সার্জারি ইউনিট স্থাপন করা হয়েছে।’
তিনি জানান, চানখাঁরপুলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে যে ইনস্টিটিউটটি স্থাপন করা হবে সেটি হবে ৫০০ শয্যা বিশিষ্ট এবং আন্তর্জাতিক মানের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা