,

২০০ কোটি টাকার মানহানি মামলা মাহ্ফুজ আনামের বিরুদ্ধে

downloadনিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক ডেইলি স্টা​র-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার মানহানির অভিযোগে সিলেটে পৃথক দুটি মামলা হয়েছে।

আজ রোববার দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামানের আদালতে মামলা দুটি করেন নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি আবদুল বাসিত ও সাবেক সভাপতি রাহাত তরফদার। তাঁরা বর্তমান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি।
সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) শামসুল ইসলাম বলেন, শুনানি শেষে মামলা দুটি আমলে নিয়েছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, ১/১১-এর সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে ডেইলি স্টার। সম্প্রতি টেলিভিশনের একটি টক শো’তে পত্রিকাটির সম্পাদক মাহ্ফুজ আনাম তা স্বীকার করেছেন। মিথ্যা ওই সংবাদের কারণে দলীয় নেত্রী শেখ হাসিনার মানহানি হওয়ায় মামলা দুটি করা হয়েছে।

এর আগে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গোপালগঞ্জ, কক্সবাজার, লক্ষ্মীপুর ও খুলনায় মানহানির মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ঢাকার আদালতে একটি নালিশি আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে সরকারের অনুমোদন নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে