,

ঘ্রাণের মাধ্যমে ক্যানসার শনাক্ত করতে পারে কুকুর

canserডেস্ক রিপোর্ট : শুধুমাত্র গন্ধ শুঁকেই ক্যানসার শনাক্ত করে পারে কুকুর, এরকম জিনিস যা অনেক ক্ষেত্রে ল্যাব টেস্টের চেয়েও কার্যকরী হয়। সিএনএনে প্রকাশিত সংবাদে তুলে ধরা হয়েছে এমনই এক প্রজাতি কুকুরের কথা। প্রতিবেদনে বলা হয়েছে, লুসি নামের এই কুকুর প্রজাতিটি ক্যানসার শনাক্তে ৯৫ ভাগই সফল।

ল্যাব্রেডর রিট্রিভার এবং আইরিস ওয়াটার স্প্যানিয়েল- এই দুই প্রজাতির শংকর লুসি৷ ঘ্রাণ শক্তির মাদ্যমে প্রভুর পছন্দের কাজ করতে না পারায় তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়। আর এসব কুকুর তার আগ্রহের ঘ্রাণ দিয়ে কাজ করতে পারে। আর সেটা হচ্ছে ক্যানসার শনাক্তকরণ৷ এ প্রশিক্ষণ দেয়া হয় টানা সাত বছর ধরে৷

এবং প্রশিক্ষণ শেষে লুসি হয়ে ওঠে এই কাজে বিশেষজ্ঞের সমান৷ এমনকি ল্যাবরেটরির পরীক্ষা থেকেও বেশি পারফেকশন দেখা যায় লুসির কাজে৷ অন্তত ৯৫ শতাংশ ক্ষেত্রে লুসি সঠিকভাবে ক্যানসার চিনতে পেরেছে৷

‘মেডিক্যাল ডিটেশন ডগ’ নামের একটি ব্রিটিশ সংস্থার হয়ে লুসি এখন ক্যানসার শনাক্ত কাজ করে চলেছে৷ আর লুসির মতো আছে আরও সাতটি কুকুর৷ সংস্থার সিইও ক্ল্যারি গেস্টেরও ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছিল৷ এবং সে ক্যানসার চিনতে পেরেছিল তাঁর পোষা ল্যাব্রেডর ডেইজি৷
কুকুরের ঘ্রাণশক্তি অনেক প্রবল। কারণ মানুষের যেখানে ঘ্রাণ নেওয়ার কোষের সংখ্যা ৫ মিলিয়ন, সেখানে কুকুরের এই কোষের সংখ্যা ৩০০ মিলিয়ন৷ তাছাড়া কুকুরের একটি দ্বিতীয় ঘ্রাণেন্দ্রীয় আছে,যেটাকে বলা হয় জ্যাকবসন অর্গ্যান৷ আর এই দুয়ের সম্মিলনেই কুকুরদের ক্ষেত্রে ক্যানসার শনাক্তকরণ সহজ হয়েছে। বলেন বিশেষজ্ঞরা৷

কুকুরের এই ব্যাপক ক্ষমতা মানুষ প্রথমে বুঝতে পারেনি৷ ১৯৮৯ সালে কুকুরদের এই পরিচয় পাওয়া যায়, লন্ডনের কিংস কলেজ হাসপাতালের জনৈক ডাক্তার এটার সন্ধান পান৷ একজন নারীর কাছে থেকে তিনি জানেন যে, তাঁর পায়ের আঁচিলের গন্ধ শুঁকে তাঁর পোষ্য কুকুরটি ভিন্ন আচরণ করতে শুরু করে৷ আর পরীক্ষা করতে গিয়ে ক্যানসার ধরা পড়ে ওই নারীর৷ আর তখন থেকে কুকুরদের এই ক্ষমতার কথা জানা গিয়েছে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে