,

ফাইনালে ভারতের ব্যাটিং বিপর্যয়

db034bf8ad9a20abb6903f327aa6d70e-WIস্পোর্টস ডেস্ক : ​তাদের ফাইনাল পর্যন্ত উঠে আসাটাই যেন অনেকের কাছে বিস্ময়ের। আর প্রতিটা ধাপেই সেই বিস্ময়কে আর এক সুর উঁচুতে বাঁধছেন ক্যারিবীয় যুবারা। জিম্বাবুয়ের কাছে হারতে হারতে ‘বিতর্কিত’ মানকাড আউটে নকআউট পর্বে ওঠে আসা ওয়েস্ট ইন্ডিজ আজ ফাইনালেও দুর্দান্ত শুরু করেছে। বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপটাকেই কাঁপিয়ে দিয়েছে। মাত্র ৪১ রানেই ভারত হারিয়েছে চার উইকেট!

শুধু আউট করাই নয়, ক্যারিবীয় বোলিংয়ের যেন জবাব খুঁজে পাচ্ছে না আগামীর বিরাট কোহলিরা। ১৬ ওভার শেষে স্কোর ৪ উইকেটে ৪৭। রান রেট তিনেরও নিচে!

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ২৫.২ ওভারে ৫ উইকেটে ৮০ রান।

বিশ্বকাপের আগেও বাংলাদেশের কাছে তিন ম্যাচ সিরিজে ধবল ধোলাই হয়েছিল এই ওয়েস্ট ইন্ডিজই। উপমহাদেশীয় কন্ডিশন যেন দুর্বোধ্য এক ধাঁধা হয়ে এসেছিল তাঁদের কাছে। গ্রুপ পর্বে দুই শক্ত প্রতিপক্ষের ম্যাচেও সাবলীল ছিল না। জেতার জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের ১ উইকেটে ৩ রান লাগে, এমন পরিস্থিতিতে বল না করেই আউট (মানকাড) করে কোয়ার্টার ফাইনাল।

সেখান থেকেই যেন ওয়েস্ট ইন্ডিজের বদলে যাওয়া শুরু। প্রথমে পাকিস্তানকে হারিয়ে এক যুগ আগের বদলা নিল। ২০০৪ সালে এই বাংলাদেশে আয়োজিত যুব বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল তারা। সেবার হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। সেমিফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ, টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই ফেবা​রিটের একটি। এবার বাংলাদেশকেও বোলিং দিয়ে কাঁপিয়ে দিয়ে ফাইনালে।

ফাইনালে ভারত, যাদের কাছে শ্রীলঙ্কা আর নামিবিয়ার কোনো পার্থক্য নেই বলেই মনে হচ্ছিল। কিন্তু এরই মধ্যে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা ক্যারিবীয় ​অধিনায়ক হেটমায়ার গতকাল খুব সত্যি একটা ক​থা বলেছেন, বাংলাদেশও কিন্তু অপরাজিত থেকেই মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো খেলে, সেই ফেবারিট।

আজ যেন শুরু থেকে সেটাই প্রমাণ করার প্রতিজ্ঞায় তারা। সাত সকালেই আগুন ঝরালেন জোসেপ। ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী বোলার নিজের প্রথম চার ওভারে, আরও নির্দিষ্ট করে বললে ১৯ বলের মধ্যেই তুলে নিলেন তিন উইকেট। মাঝখানে খানিক প্রতিরোধ গড়লেও ৭ রান করে ফিরলেন ওয়াশিংটন সুন্দরও, জনের শিকার হয়ে।

জোসেপ ৬ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান। উইকেট না পেলে কী হবে, অন্যপ্রান্ত থেকে চাপটা আরও কঠিন ফাঁস করে তুলেছেন হোল্ডার। ৮ ওভারে দিয়েছেন ১৫ রান। ইকোনমি রেট ১.৯১!

ভারতের সেরা ব্যাটসম্যান সরফরাজ এখন পাল্টা প্রতিরোধ গড়তে পারেন কি না, সেটাই দেখার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে