,

আর দেখতে হবে না উপচে পড়া ময়লার কন্টেইনার?

160214041533_dhaka_dustbin_waste_management_640x360_bbcbangla_nocreditহঠাৎ রাস্তার পাশে কয়েকটি অতিকায় লোহার কন্টেইনার, আবর্জনা উপচে পড়ছে, পাশ দিয়ে হেঁটে যেতে নাকেতো রুমাল চাপা দিতে হয়ই, উপায় থাকলে চোখও বন্ধ করতেন পথচারীরা।

ঢাকার সব বাসিন্দাদেরই কমবেশি এই দৃশ্য পরিচিত। কিন্তু দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলছেন, এই দৃশ্য ‘চোখের আড়ালে’ নেবার পরিকল্পনা চলছে। মি. খোকনের ভাষায়, “কন্টেইনারগুলোকে জনগণের চোখের আড়াল করার জন্য একটা বেড়া কিংবা ঘেরাও দেয়া যায় কীনা সেটা গুরুত্বের সাথে বিবেচনা করছি”।
ঢাকা দক্ষিণে আজ থেকেই শুরু হচ্ছে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করার ব্যাপারে নাগরিক সচেতনতা তৈরির এক ক্যাম্পেইন।
এ উপলক্ষে শাহবাগ মোড়ে দিনভর চলবে নাচ, গান, কবি আবৃত্তি ইত্যাদি।
এই কর্মসূচী সামনে রেখে বিবিসি বাংলার সঙ্গে এক আলাপচারিতায় মি. খোকন স্বীকার করে নেন ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতার কথা।
তিনি বলেন, তারা এখন চাইছেন, সব নাগরিককে সাথে নিয়ে এই দুর্বলতা কাটিয়ে উঠে ঢাকাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে।
এ উপলক্ষে এরই মধ্যে কার্যক্রমও শুরু করা হয়েছে উল্লেখ করে মি. খোকন বলেন, মাস খানেক আগেও ঢাকার পরিচ্ছন্নতা কর্মীরা বেশীরভাগই কাজে হাজির হতেন না।

কিন্তু তিন-চারদিন হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে একটি ‘টিম ট্র্যাকিং পদ্ধতি’ চালু করেছে।

এই পদ্ধতি ব্যাবহার করে নিয়ন্ত্রণ কক্ষ থেকেই এখন জানা যায় কে কাজে এলো আর কে এলো না এবং এতে এখন উপস্থিতির হার ব্যাপকভাবে বেড়েছে এবং রাস্তাগুলো পরিচ্ছন্ন থাকার পরিমাণও বেড়েছে বলে জানান মেয়র সাঈদ খোকন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে