,

আরেকটি স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে!

medvedev+jugantor_4167পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব বিশ্বকে এক নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব। খবর বিবিসির।

তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই রাশিয়াকে সবচেয়ে জঘন্য হুমকি বলে বর্ণনা করা হচ্ছে। রাশিয়া নাকি ন্যাটো, আমেরিকা এবং ইউরোপের জন্য হুমকি বলেও বলা হচ্ছে।’

মেদভেদেব ন্যাটোর প্রধান হেন্স স্টোলটেনবার্গ এবং বিভিন্ন চলচ্চিত্রের কথা উল্লেখ করেন, যেগুলোতে দেখানো হয়েছে রাশিয়া পরমাণু যুদ্ধ শুরু করেছে।

তিনি বলেন, ‘অনেক সময় আমার মনে হয় এটা কি ২০১৬ সাল নাকি আমরা ১৯৬২ সালে আছি।’

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের সঙ্গে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের যে দীর্ঘ কয়েক দশকব্যাপী দ্বন্দ্ব এবং উত্তেজনা চলেছে, তাকে স্নায়ুযুদ্ধ বলে বর্ণনা করা হয়।

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর সর্বশেষ দফা দ্বন্দ্ব তৈরি হয়েছে সিরিয়া নিয়ে। রাশিয়া সমর্থন করছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ ন্যাটো জোট সমর্থন করছে আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে।

সিরিয়ার রুশ বিমান হামলায় বেসামরিক প্রাণহানির যে অভিযোগ তোলা হচ্ছে, সেটাও জোর গলায় অস্বীকার করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, সিরিয়ায় বিমান হামলার নীতি থেকে সরে আসার জন্য।

তিনি অভিযোগ করেন, রাশিয়া বেশিরভাগ হামলাই চালাচ্ছে সিরিয়ার বৈধ বিরোধী গোষ্ঠীগুলোকে টার্গেট করে।

জন কেরি হুঁশিয়ারি দিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরোধী গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা