,

অতৃপ্ত প্রেমের নিদর্শন টেকনাফের মাথিনের কূপ

cox-mathin-final-45265-400x237বিংশ শতাব্দীর প্রথম দিকে, কক্সবাজারের টেকনাফ থানায় কর্মরত ধীরাজের প্রেম হয় স্থানীয় মগ জমিদারকন্যা মাথিনের সাথে। আর তাদেরই অতৃপ্ত প্রেমের নিদর্শন মাথিনের কূপ। টেকনাফ থানা প্রাঙ্গণে এ কূপ দেখতে সারা বছর ভিড় করেন বিপুল সংখ্যক পর্যটক। তবে ভালোবাসার নিদর্শন হওয়ায় ভ্যালেন্টাইন ডে’ তে এখানে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায় কয়েকগুন।

বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা থেকে কক্সবাজারের টেকনাফ থানায় বদলি হয়ে আসেন ধীরাজ চট্টপাধ্যায়। এ সময় টেকনাফ থানাধীন একটি কূপে জল নিতে এলে ধীরাজকে দেখে তার প্রেমে পড়ে যায় মগ জমিদার কন্যা মাথিন। পরে দু’জনের ভালোবাসার কাছে হার মেনে বিয়েতে মত দেন জমিদার ওয়ানথিং। ঠিক এমন সময় ধীরাজকে কলকাতায় ডেকে পাঠান মৃত্যুপথ যাত্রী তার পিতা।
পরে বাধ্য হয়েই প্রিয়তম মাথিনকে রেখে অসুস্থ বাবার ডাকে সাড়া দিয়ে কলকাতায় চলে যান ধীরাজ। এরপর সে আর ফেরেননি। এদিকে অর্ধাহারে অনাহারে প্রেমিকের অপেক্ষায় দিন গুনতে গুনতে এক সময় মৃত্যুর কোলে ঢোলে পড়েন মাথিন। পরে তার নামেই ১৯৮৪ সালে এই কূপটির নাম করণ করা হয় মাথিনের কূপ।

ভ্যালেন্টাইস ডে’ তে ভালোবাসার অন্যতম নিদর্শন এই মাথিনের কূপ দেখতে কক্সবাজারের টেকনাফ থানায় ভিড় জমান অসংখ্য দর্শনার্থীরা। কূপের সামনে দেয়ালে লেখা, তাদের প্রেমের গল্প পড়ে মুগ্ধ হন তারা। আবার অনেকেই বিয়োগান্তক এ ভালোবাসার গল্প পড়ে আবেগ তাড়িত হয়ে পড়েন।

এদিকে মাথিনের কূপকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে তোলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানালেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান। এ প্রেমগাঁথা নিয়ে ১৯৩৫ সালে লাহোরের ইউনিক পাবলিকেশন্স থেকে “যখন পুলিশ ছিলাম” নামে ধীরাজ চট্টোপাধ্যায়ের আত্মজীবনী মূলক একটি গ্রন্থ প্রকাশ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে