,

যৌথ প্রযোজনার ছবিতে জি‌ৎ-ফারিয়া

bosonto1455340949-25বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করতে চলেছেন টালিগঞ্জের সুপারস্টার জিৎ – এ গুঞ্জন দীর্ঘদিন ধরেই ভাসছিল ঢাকার বাতাসে। অবশেষে পাকা হলো এ খবর, সেই সঙ্গে জানা গেল নায়িকা কে হচ্ছেন। ‘আশিকী’ খ্যাত বাংলাদেশের নুসরাত ফারিয়া মাজহারেরবিপরীতে অভিনয় করবেন জিৎ। গতকাল কলকাতায় জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’র মহরত অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়া কর্নধার আব্দুল আজিজ গ্লিটজকে বলেলেন,“ গতকাল কলকাতায় ‘বাদশা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। যেখানে আমাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাজ (কলকাতা)-এর এক্সিকিউটিভ সবুজ। সিনেমায় কলকাতা থেকে জিৎ ও বাংলাদেশ থেকে থাকছেন ফারিয়া। তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গে‍ছে।”

‘বাদশা’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সঙ্গীত পরিচালনায় থাকছেন কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। সবকিছু ঠিকঠাক মতো চললে ৪ মার্চ ঢাকায় শুরু হবে সিনেমার শুটিংয়ের কাজ। এরপরে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটি ও অস্ট্রেলিয়াতেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সিনেমার পরিচালনার দায়িত্বে ভারত থেকে থাকছেন ‘বস’ ও ‘গেম’ খ্যাত পরিচালক বাবা যাদব। কিন্তু বাংলাদেশ থেকে তরুন পরিচালক সীমান্তের ওপরই ভরসা করছে জাজ। সীমান্ত এর আগে জাজের প্রযোজিত সিনেমা ‘অগ্নি’,‘নিয়তি’ ও ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধবেন জিৎ ও ফারিয়া। যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’তে অংঙ্কুশ হাজরা ও ‘হিরো ৪২০’ সিনেমায় ওমের বিপরীতে জুটিবদ্ধ হয়ে এরই মধ্যে ঢাকাই সিনেমা ও টালিগঞ্জে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন আবেদনময়ী এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা