,

‘পুলিশের স্পর্ধা বেড়ে গেছে; কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়িও করছে’

150128104848_bangladesh_policeনিজস্ব প্রতিবেদক : অপরাধের যথাযথ শাস্তি না হওয়ায় পুলিশ সদস্যদের মধ্যে আইন অগ্রাহ্য করার প্রবণতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। শনিবার আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাসে এক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কেউ অভিযোগ করলে পুলিশ নিজেরাই তদন্ত করছে- উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কিছু কিছু পুলিশের স্পর্ধা বেড়ে গেছে; কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়িও করছে তারা। পুলিশ নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করছে। তদন্তে অপরাধী সদস্যদের তেমন কোনো শাস্তি না হওয়ায় পুলিশের কতিপয় কিছু সদস্য অপরাধ করে পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ন করছে।
বাংলাদেশে খুন, গুম, অপহরণ ও ধর্ষণ বেড়ে গেছে মন্তব্য করে ড. মিজানুর বলেন, এ পর্যন্ত যতগুলো শিশু হত্যা হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। এ সময় তিনি শিশু হত্যাকারীদের খুলনা ও সিলেটের মত দ্রুত বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি এরফান এলাহী শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান, উপাচার্য ড. ইউসুফ এম ইসলাম ও ক্লাবের মডারেটর ফারহানা হেলাল মেহতাব উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা