,

পিএসএলে সাকিবদের আরেকটি হতাশার দিন

233553স্পোর্টস ডেস্ক : পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) করাচি কিংসের আরেকটি ম্যাচ, আরেকটি হতাশামাখা দিন সাকিব-মুশফিকদের। এই দুই ক্রিকেটারের হতাশা মাখা দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের কাছে হেরেছে তাঁদের দল করাচিও।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল করাচি। ১২ ওভারেই ৮৪ রান তুলে এগোচ্ছিল বড় এক সংগ্রহের পথেই। কিন্তু শোয়েব মালিক ফিরে যাওয়ার পরই হুড়মুড় করে ভেঙে পড়ে করাচির ইনিংস। সাকিব আল হাসান তো ছিলেন নিজের ছায়া হয়ে। উইকেটে সময় পার করেছেন খুব অস্বস্তি নিয়ে। ১৯ বলে ১০ রান করেই আউট হয়েছেন গ্র্যান্ট এলিয়টের বলে। মুশফিকুর রহিমও পারেননি আঁচর কাটতে। ৫ বলে ৬ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের অলরাউন্ডার এলিয়টকে আউট করে বল হাতে শুধু প্রতিশোধই নিতে পেরেছেন সাকিব। তাঁর উইকেট এই ১টিই। কিন্তু এই ১ উইকেটের জন্যই ৪ ওভারে খরচ করেছেন ৩৪ রান। করাচির সবচেয়ে খরুচে বোলারের নাম সাকিব। করাচি হেরেছে ৫ উইকেটে। ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা