,

যুক্তরাষ্ট্রে ২০০০ কোটি ডলারের ভালবাসা দিবস

valantine dayরোববার বিশ্ব ভালবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে)। এদিনটিকে যুক্তরাষ্ট্রে ২০০০ কোটি ডলারের ভালবাসা দিবস হিসেবে আখ্যায়িত করেছে বিখ্যাত ম্যাগাজিন ফোরবস। বলা হয়েছে, এই এক দিনেই সেখানকার মানুষ খরচ করবে এত বিপুল অংকের অর্থ। ভ্যালেন্টাইনস ডে’কে আরো রোমান্টিক, আরো প্রেমময় করতে মানুষ উজার করে অর্থ খরচ করবে। বিশেষ করে নব দম্পতি বা নতুন প্রেমে পড়েছে এমন প্রেমিক-প্রেমিকা তো উজাড় করে অর্থ খরচ করবে। হয়তো কেউ সিনেমা দেখতে যাবেন। কেউবা ছুটবেন অভিজাত হোটেলে খাবার খেতে। গত রোববারও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ‘সুপার বৌল’ উৎসবে ১৫০০ কোটি ডলার বিনিময় হয়েছে। খাবার থেকে শুরু করে পার্টি সবই ছিল তাতে। আর ভ্যালেন্টাইনস ডে’তে সেই খরচ দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে বলা হচ্ছে। এমন তথ্য দিয়েছে ন্যাশনাল রিটেইল ফেডারেশন। এ বছর এ দিনটি সাপ্তাহিক ছুটির দিন। ফলে এদিনে শতকরা ৫৪ দশমিক ৮ ভাগ মার্কিনি বাড়ির বাইরে কাটাবেন। বিভিন্ন আয়োজনে তারা সময় পাড় করবেন। উপহার তুলে দেবেন প্রিয়জনের হাতে। তবে নারীদের তুলনায় পুরুষরা বেশি খরচ করেন বলে বলা হয়েছে রিপোর্টে। গড়ে এসব ইভেন্টে একজন পুরুষ খরচ করেন ১৩৩ দশমিক ৬১ ডলার। অন্যদিকে একজন নারীর খরচের অংক ৬২ দশমিক ১৪ ডলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা