,

প্রকাশ্যে ‘চুমু ‘ প্রতিহতের ঘোষণা-ওলামা লীগ

love-900x450-400x200ভালবাসা দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ যত্রতত্র বসে প্রকাশ্যে ‘চুমু খাওয়া’ প্রতিহতের ঘোষণা দিয়েছে ওলামা লীগ।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি নেতারা এ ঘোষণা দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওলানা নূর মুহাম্মদ আহাদ আলী সরকার, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।
বক্তারা বলেন, ফেসবুকে ভোলবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) পুলিশি পাহারায় প্রকাশ্যে ‘চুমু খাব’ নামে একটি ইভেন্ট খোলা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার স্থান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পবিত্রতা রক্ষায় ফেসবুকের ‌ওই ইভেন্টকে নিয়ে ওলামা লীগ এ ঘোষণা দিল।
বক্তারা আরো বলেন, ভ্যালেন্টাইন ডে তথা বেহায়াপনা দিবস চালু করায় এ দিনে প্রকাশ্যে বেহায়াপনা, একজন আরেকজনকে জড়িয়ে ধরা, সম্ভ্রমহরণে মত্ত হওয়া, মদ খাওয়া, নাচানাচি করা, হোটেলগুলোতে ডিজে পার্টি করা, নিজেদের বিবস্ত্রভাবে উপস্থাপন করাসহ হাজারো অশ্লীলতার মাধ্যমে আবহমানকালের বাঙালির পারিবারিক-সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করে দেয়া হচ্ছে।
ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, ‘সমাজে আবাধ অশ্লীলতার ব্যপকতা আরো ছড়িয়ে দিতে দেশ বিরোধী কুচক্রীরা ভালবাসা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে চুমু খাওয়ার ঘোষণা দিয়েছে। অথচ তাদের বিরুদ্ধে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। যা অত্যন্ত হতাশাজনক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা