,

আশুগঞ্জে পুলিশের খোয়া যাওয়া দুই অস্ত্র উদ্ধার

images00000

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে টহল পুলিশের একটি নৌকাডুবে খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে আশুগঞ্জ উপজেলার তাঁজপুর এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মেঘনা নদীর তাজপুর এলাকা থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া দুটি অস্ত্র উদ্ধার করেছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর তাঁজপুর এলাকায় টহল পুলিশের একটি নৌকার সঙ্গে অপর একটি নৌকার ধাক্কা লাগলে পুলিশের নৌকাটি পানিতে ডুবে যায়। এ ঘটনায় নৌকা থাকা পুলিশ সদস্যরা সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা একটি চাইনিজ রাইফেল ও একটি শর্টগান খোয়া যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা