,

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন ফেসবুক ইন্ডিয়ার প্রধান

kirthiga-reddyডেস্ক রিপোর্ট : ভারতে ফেসবুকের প্রধান কর্মকর্তা কার্থিগা রেড্ডি বলেছেন, তিনি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকে নতুন সুযোগ খোঁজার যে প্রচেষ্টা শুরু করেছিলেন, সেখানেই আবার ফিরে যাবেন।

ভারতে ইন্টারনেট ডট ওআরজি থেকে ফ্রি বেসিকসে রূপান্তরিত হওয়া প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া ফেসবুকের উদ্যোগটি বন্ধ হওয়ায় সপ্তাহ খানেকের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ঘোষণা দিলেন। এর অর্থ ভারতে ফ্রি বেসিকস বন্ধ করে দিল ফেসবুক।

তীব্র সমালোচনার মুখে ভারত থেকে ফ্রি বেসিকস সেবা সরিয়ে নিতে বাধ্য হয় ফেসবুক কর্তৃপক্ষ। ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত সোমবার ফ্রি বেসিকস ইন্টারনেট-সেবার ওপর নিষেধাজ্ঞা দেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নিরপেক্ষ ইন্টারনেট-সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নিরপেক্ষ সেবার মূল কথাই হলো, ইন্টারনেটে সব রকমের সেবার জন্য গ্রাহকের কাছ থেকে একই হারে মূল্য নেওয়া। ফেসবুকের ওই ফ্রি বেসিকস প্রকল্প ভারতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এতে গ্রাহকদের কেবল নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইট ব্যবহারের সুযোগ রাখা হয়, যা সামগ্রিক ইন্টারনেট নীতির লঙ্ঘন।

১০ ফেব্রুয়ারি ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘ভারতে আর ফ্রি বেসিকস সেবাটি থাকছে না।’ গত বছরের ফেব্রুয়ারিতে ইন্টারনেট ডট ওআরজি নামে সেবাটি চালু হয়। পরে এটাকে ফ্রি বেসিকস নাম দেয় ফেসবুক। প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট সেবা দিতে এটি চালু হয়। তবে মাত্র ৩৮টি ওয়েবসাইটকে ডেটা চার্জ ছাড়া ব্রাউজিং করার সুবিধা দেওয়ার এ সেবাটি ইন্টারনেট সমতা লঙ্ঘন করছে বলে সমালোচিত হয়। ৩৮টি দেশে ফেসবুক এ সেবাটি চালু করে।

কার্থিগা রেড্ডি ভারতে ফেসবুকের প্রথম কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। এখান থেকে সরে যাওয়ার বিষয়টিকে পারিবারিক কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। রেড্ডি বলেন, আগামী ৬ থেকে ১২ মাস তিনি কাজ চালিয়ে যাবেন এবং এ সময়ের মধ্যে তিনি যোগ্য একজনকে খুঁজে দিতে ফেসবুককে সাহায্য করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে