,

ছবির নাম দিলেন পরীমনি!

fb1862cacfc62329e099adb51d7a97d6-3বিনোদন প্রতিবেদক : এর আগে অনেকবারই এমন হয়েছে যে ঢাকাই চলচ্চিত্রে অভিনেতা বা অভিনেত্রীর কাছ থেকে পাওয়া গল্প নিয়ে ছবি নির্মিত হয়েছে। কিন্তু এবারের বিষয়টি একটু ভিন্ন। গল্প নয়, গল্প শুনে ছবির নামকরণ করেছেন সে ছবির অভিনয়শিল্পী। আর সে নামটিই চূড়ান্ত করা হয়েছে ছবির জন্য। ঢাকাই চলচ্চিত্রে এমন ঘটনা দুটি ছবির ক্ষেত্রে ঘটেছে। আর এই দুটি ছবিরই নামকরণ করেছেন অভিনেত্রী পরীমনি।
নির্মাতা শাহ আলম মণ্ডলের সর্বশেষ ছবির নাম ছিল ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ ও মালেক আফসারির ছবির নাম ছিল ‘নসিব’। কিন্তু এই দুটি ছবির নামই বদলে গেছে। ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ এখন নাম বদলে হয়েছে ‘আপন মানুষ’ আর ‘নসিব’ হয়েছে ‘অন্তর জ্বালা’। নিজের দেওয়া নাম ছবি দুটির জন্য চূড়ান্ত হওয়ায় অনেক উচ্ছ্বসিত পরীমনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আলাদা আলাদাভাবে দুটি ছবির ক্ষেত্রেই এক অবস্থা হয়েছে। পরিচালকের মুখে গল্প শোনার পর হুট করেই নাম দুটি আমার মনে আসে। আর নাম দুটি আমার মুখ থেকে শোনার পর দুই পরিচালকই আশ্চর্য হয়েছেন। তাঁরা খুশি হয়েই নাম দুটি নিয়েছেন।’
এ ব্যাপারে ‘আপন মানুষ’ ছবির পরিচালক শাহ আলম মণ্ডল বলেছেন, ‘আমার ছবির নাম ছিল “ভালোবাসার চেয়ে একটু বেশি”। শুটিংয়ের আগে আগে পরীমনি ছবির গল্প শুনতে চাইল। গল্প শোনার পর একটু চুপ থেকে ও বলল, আচ্ছা ছবির নামটি “আপন মানুষ” রাখলে হয় না! আমিও দেখলাম নামটি গল্পের সঙ্গে ভালো মানিয়ে যায়। তাই এই নামটিই রেখে দিলাম।’
একই ধরনের কথা জানিয়েছেন মালেক আফসারিও। তিনি বলেছেন, ‘আমার ছবির নামটি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরীর মুখ থেকে শোনার পর নামটি ছবির গল্পের জন্য খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে।’
দুই ছবিরই নায়িকা পরীমনি। তিনি জানিয়েছেন, ‘আপন মানুষ’ ছবির শুটিং শেষের পথে। আর ‘অন্তর জ্বালা’ ছবির কাজ ২০ ফেব্রুয়ারি থেকে শুরুর কথা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা