,

টেন্ডুলকারকে ছাড়িয়ে ভোজেস

964d4780f7d586b4e242115204c527ad-Vogesস্পোর্টস ডেস্ক : আগের দিন বোল্ড হয়েও আম্পায়ারের ‘বদান্যতায়’ পার পেয়ে গিয়েছিলেন। আজ ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে সেই সুযোগটা অ্যাডাম ভোজেস এমনভাবেই কাজে লাগালেন, শচীন টেন্ডুলকারের ১২ বছর পুরনো একটা রেকর্ডও মুছে গেল। শচীন টেন্ডুলকারের ৪৯৭ রান ছাপিয়ে টেস্টে দু​ইবার আউট হওয়ার মাঝে সবচেয়ে বেশি ৫৫১* রান করার কৃতিত্ব এখন অ্যাডাম ভোজেসের। দুইবার আউট হওয়ার মাঝে ৫০০ রান করার কীর্তি তো টেস্ট ক্রিকেটেই আর কোনো ব্যাটসম্যানের নেই!

গত ডিসেম্বরেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই টেস্টে ২৬৯ ও ১০৬ রান করেছিলেন ভোজেস। দুবারই তাঁকে কেউ আউট করতে পারেননি। আজও অপরাজিত আছেন ১৭৬ রান করে। গত নভেম্বরে অ্যাডিলেডে এই নিউজিল্যান্ডের সঙ্গেই সর্বশেষ আউট হয়েছিলেন। ওই টেস্টে আউট হওয়ার পর ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুইবার আউট হওয়ার মাঝে ৫০০ রানের মাইল​ফলক ছুঁয়েছেন ভোজেস। তাঁর আগে ২০০৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত টানা তিন ইনিংসে ২৪১, ৬০, ১৯৪ রানে অপরাজিত থেকে দুটি আউটটের মাঝে সর্বোচ্চ ৪৯৭ রান করেছিলেন টেন্ডুলকার।
টেন্ডুলকার যাঁর রেকর্ড ভেঙেছিলেন, তাঁর কীর্তিটা অনেক আগের। ১৯৫৮ সালে স্যার গ্যারি সোবার্সের অপরাজিত ৩৬৫ রানের মহাকাব্যিক ইনিংসের পর করেছিলেন ১২৫ রান।
ভোজেসের আগে দুইবার আউটের মাঝে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি কার ছিল? সেটাও অবশ্য বেশিদিন আগের নয়। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিসবেন ও অ্যাডিলেড টেস্টে একবারও আউট না হয়ে ৪৮৯ রান করেছিলেন মাইকেল ক্লার্ক। ভোজেস নিজের রেকর্ডটা কাল আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন। ১৪ টেস্ট খেলে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের গড়টা ঈর্ষণীয়— ১০০.৩৩!
ওয়েলিংটন টেস্টেও এর মধ্যে নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ১৮৩ রানের পর ৬ উইকেট হারিয়ে তারা তুলে ফেলেছে ৪৬৩। টানা চার টেস্টে সেঞ্চুরি পেয়েছেন উসমান খাজা, আজ ট্রেন্ট বোল্টের বলে আউট হয়েছেন ১৪০ রানে। অস্ট্রেলিয়ার রান তখন ২৯৯। মিচেল মার্শকেও শূন্য রানে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিচ্ছিলেন বোল্ট। কিন্তু এর পর দুই পিটার- নেভিল ও সিডলকে নিয়ে ম্যাচটা নিজেদের মুঠোয় নিয়ে এসেছেন ভোজেস। নেভিল আউট হয়ে গেছেন ৩২ রান করে, সিডল এখনও অপরাজিত ২৯ রানে। তথ্যসূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে