,

মালয়েশিয়ার শিল্প মালিকদের অনুরোধে বাংলাদেশি শ্রমিক নেয়া হবে

zahidhamidi26062013_620_392_100শামীম সরকার,মালয়েশিয়া : মালয়েশিয়ার শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী সংগঠন এবং চেম্বার অব কমার্সের অনুরোধেই ১৫ লাখ বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়া নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন, দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি।  তিনি বলেন, সরকার চাচ্ছে বলেই এটি করা হচ্ছেনা বরং শিল্প মালিকদের অনুরোধে বাংলাদেশি শ্রমিক নেয়া হবে। এমন না যে ১৫ লাখ শ্রমিক একসাথে মালয়েশিয়ায় প্রবেশ করবেন। এই শ্রমিক নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ৫ বছর নাগাদ হবে। বৃহস্পতিবার পুত্রাজায়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মালয়েশিয়ার হালাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট শিল্পের স্টিয়ারিং কমিটির অনুষ্ঠানের পর এক সংবাদ সম্মেলনে জাহিদ হামিদি বলেন, স্থানীয় গণমাধ্যমে ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি  যেভাবে উঠে এসেছে আসলে ব্যাপারটা তা নয়। মূলত বাংলাদেশ সরকার বিদেশে চাকরির জন্য এই শ্রমিকদের নিবন্ধন সম্পন্ন করে রেখেছে।   তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের কিছু শর্তের ভেতর দিয়েই আনা হবে। কাজে নিয়োগের পূর্বে তাদের প্রশিক্ষণ দেয়া হবে। উপযুক্ত এবং যোগ্য লোকরাই পর্যায়ক্রমে মালয়েশিয়ায় আসবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা