,

এবার খেলার নিয়ন্ত্রণে টাইগাররা

bangladesh320160213055243যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণই ম্যাচে ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লংকানদের সংগ্রহ ৪০ ওভার শেষে ৫ উইকেটে ১৬৪ রান।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে লংকান দলের দুই ওপেনার। প্রথম দশ ওভারেই তুলে নেয় ৫৩ রান। এরপর ১০ রানের মধ্যে মেন্ডিস (২৬), পেরেরা (৩৪), ফারনান্দোকে (৬) সাজঘরে ফিরিয়ে যুবা টাইগারদের খেলায় ফেরায় মিরাজ।
এরপর লংকান্দের হয়ে দলের হাল ধরেন আসালাংকা। শাম্মু আহসানকে সাথে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। তবে স্কোর বড় হওয়ার আগেই আহসানকে (২৭) সাজঘরে ফেরান রানা। আর ডি সিলভাকে (১০) দ্রুত ফিরিয়ে খেলার নিয়ন্ত্রণ টাইগারদের হাতে এনে দেন শাওন। আসালাংকা ৪০ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জমজমাট লড়াই শেষে তিন উইকেটে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের যুবাদের। সেমিফাইনালে হারের ক্ষত এখন তৃতীয় স্থান অর্জন করেই ভুলতে চায় মেহেদি হাসান মিরাজরা।
অন্যদিকে ২০০০ সালে শ্রীলঙ্কা নিজেদের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে রানারআপ হয়েছিল। এরপর ৭টি বিশ্বকাপে অংশ নিলেও শিরোপার কাছাকাছি যেতে পারেনি লঙ্কানরা। তাই বাংলাদেশকে হারিয়ে নিজেদেরকে আরেকটু উপরে নিয়ে যেতে চাইবে ম্যাথুউসদের পরবর্তী প্রজন্মরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা