,

শাহজালালে ছয় ঘণ্টায় ১২টি ফ্লাইট বিলম্ব

shahjajlal220160213053951ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট উঠানামা করতে পারছে না। এদিন সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১২টি ফ্লাইট সময়মতো উঠানামা করতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানায়, ঘনকুয়াশার কারণে ৩০ মিনিট থেকে প্রায় ৩ ঘণ্টা ৪০ মিনিট পর্যন্ত ফ্লাইট দেরিতে উঠানামা করেছে। শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়ে যাওয়া এয়ারলাইন্সগুলো হলো, ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্স, দুবাইগামী অ্যামিরেটস এয়ারলাইন্স, দিল্লীগামী জেট এয়ারওয়েজ, দিল্লীগামী ইতিহাদ এয়ারওয়েজ।
শাহজালালে দেরিতে অবতরণ করা ফ্লাইটগুলো হলো, দুবাইয়ের অ্যামিরেটস এয়ারলাইন্স, সিলেট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারওয়েজ, দুবাইয়ের ফ্লাই দুবাই, শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট, কোলকাতার জেট এয়ারওয়েজ, কোলকাতার ইতিহাদ এয়ারওয়েজ, গুয়াঞ্জু থেকে আসা চায়না সাউদার্ন, কুয়ালালামপুর থেকে আগত মালয়েশিয়ান এয়ারওয়েজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা