,

মরিসের ব্যাটে সিরিজ বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা

234121স্পোর্টস ডেস্ক : আদিল রশিদ কি ভাবতে পেরেছিলেন, ম্যাচটাই হাত থেকে ফেলে দিয়েছেন?
হয়তো ভাবেননি। কে-ই বা ভাববে? জেতার জন্য দক্ষিণ আফ্রিকার আরও ৫০ বলে ৫২ রান দরকার, অথচ হাতে উইকেট মাত্র দুইটি—পেন্ডুলাম তো ইংল্যান্ডের দিকেই হেলে। সেই সময় মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন ক্রিস মরিস। কিন্তু রশিদ সেটা রাখতে পারেননি। কে জানত, সেটার জন্য এত বড় মূল্য দিতে হবে?
মরিস ওখান থেকে আক্ষরিক অর্থেই একাই ম্যাচটা বের করে নিলেন। ৩৮ বলে ৬২ রান করে শেষ পর্যন্ত যখন আউট হলেন, দক্ষিণ আফ্রিকার জেতার জন্য দরকার মাত্র ১ রান। কী অদ্ভুত কাকতাল, শেষ পর্যন্ত মরিসকে আউট করলেন সেই রশিদই। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে!। ইমরান তাহির রশিদের বলে চার মেরে প্যাড পরেই তাঁর সেই ‘ট্রেডমার্ক’ পাগুলে দৌড় দিলেন।
অবিশ্বাস্য একটা ম্যাচই দেখেছে কাল জোহানেসবার্গ। ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদলেছে। কখনো একদিকে হেলেছে আবার কখনো অন্যদিকে। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল কেপটাউনে পঞ্চম ম্যাচটাই তাই হয়ে গেছে সিরিজ নির্ধারণী।
অথচ কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্সরা ব্যাট করার সময় মনে হচ্ছিল, ২৬২ রানের লক্ষ্য খুব একটা কঠিন কিছু হবে না। শুধু হাশিম আমলা বাদ দিলে দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচজনের সবাই ভালো শুরু পরেও আউট হয়ে গেছেন। ডি কক (২৭), ফাফ ডু প্লেসি (৩৪), ডি ভিলিয়ার্স (৩৬), জেপি ডুমিনি (৩১) ও ফারহান বেহারডিয়েনরা (৩৮) যখন ছিলেন, দক্ষিণ আফ্রিকার দিকে জয়ের পাল্লাটাই বেশি ভারী ছিল। কিন্তু কেউই বেশিক্ষণ থাকেননি। শেষ পর্যন্ত ত্রাতা ওই মরিসই। কাইল অ্যাবটকে নিয়ে নবম উইকেটে ৫২ রানের জুটিটাই তো দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছে।
ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুতে অবশ্য মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার ম্যাচটা সহজেই জিতবে। ১০৮ রানেই যখন ইংল্যান্ডের ছয় উইকেট পড়ে যায়, তাদের ২৬২ পর্যন্ত যাওয়াটা তো বিশাল ব্যাপার। জেসন রয়, এউইন মরগান, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী—সবাই ফিরে গেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। অ্যালেক্স হেলস দারুণ শুরু করেও আউট হয়ে গেছেন ৫৬ বলে ৫০ করে। ক্রিস ওকসকে নিয়ে ইংল্যান্ডকে পথ দেখিয়েছেন জো রুট। সপ্তম উইকেটে দুজনের ৯৫ রানের জুটিতেই ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড।

শেষ পর্যন্ত ১০৯ রান করে আউট হয়েছেন রুট, সেঞ্চুরি পেয়েছেন টানা দুই ম্যাচে। ওকস করেছেন ৩৩। আর শেষ দিকে রশিদের ২৬ বলে ৩৯ রানে ইংল্যান্ড করতে পেরেছে ২৬২। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা নিয়েছেন চার উইকেট, তাহির নিয়েছেন তিনটি। তবে ম্যাচসেরা হয়েছেন মরিসই। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে