,

বন্ধ হচ্ছে জনপ্রিয় পত্রিকা দি ইনডিপেনডেন্ট

download (32)বিশ্বব্যাপী অনলাইন সংবাদমাধ্যমের জয়জয়কারের এই সময়ে এসে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের পত্রিকা ‘দি ইনডিপেনডেন্ট’। ‘ডিজিটাল ভবিষ্যতের’ কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী এই পত্রিকার কর্তৃপক্ষ।

পত্রিকাটির মালিকপক্ষ ইএসআইডি মিডিয়ার প্রধান নির্বাহী ম্যাককিন সাগান গতকাল শুক্রবার পাঠকদের উদ্দেশে ঘোষণা দেন, আগামী ৩১ মার্চে প্রকাশিত হবে ইনডিপেনডেন্টের শেষ সংখ্যা। এরপর থেকে কেবল অনলাইন পাঠকদের জন্যই থাকছে পত্রিকাটি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট, শিকাগো ট্রিবিউনসহ বিশ্বব্যাপী আরো বেশ কিছু প্রভাবশালী সংবাদমাধ্যম ছাপা পত্রিকার বদলে ‘অনলাইনমুখী ভবিষ্যৎ’ গড়ার ঘোষণা দিয়েছিল।

পত্রিকা বন্ধের কারণ হিসেবে ম্যাককিন সাগান জানান, গত তিন বছরে অনেক দ্রুতগতিতে ওয়েবসাইটের পাঠক বেড়েছে। শুধু ২০১৫ সালেই দি ইনডিপেনডেন্টের অনলাইন সংস্করণের পাঠক বেড়েছে ৩৩ দশমিক ৩ শতাংশ। আর একই সাথে ওয়েবসাইটটি লাভজনক হয়ে উঠেছে এবং চলতি অর্থবছরে অনলাইনটির আয় ছাপা পত্রিকার তুলনায় ৫০ শতাংশ বাড়তে পারে বলে আশা করছেন তাঁরা।যুক্তরাজ্যের জাতীয় নীতি-নির্ধারণে ভূমিকা রাখা দৈনিকটিকে পুরোপুরি অনলাইনে চালাতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে ২৪ ঘণ্টা অনলাইন চালানোর।

পত্রিকা বন্ধের বিষয়ে দি ইনডিপেনডেন্টের প্রকাশক ও ইএসআই মিডিয়ার প্রধান এভগেনি লেবেদেভ বলেন, সময়ের সাথে সাথে সংবাদপত্র শিল্পে সামনে খুব বড় পরিবর্তন আসছে। নিয়ত বদলে যাওয়া পাঠকরাই এই পরিবর্তনের সুযোগ করে দিচ্ছেন। দুই বছর ধরে পাঠকরাই আমাদের বুঝিয়ে দিয়েছেন, পত্রিকার ভবিষ্যৎ আসলে ডিজিটাল মাধ্যমে। তাঁদের দেওয়া সিদ্ধান্তে আমরা অনলাইনে মনোযোগ দিতে বাধ্য হচ্ছি এবং এখানে পাঠকদের আরো বেশি করে আকর্ষণ করার কথা ভাবছি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা