,

বিশ্ব বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

160118102322_oil_prices_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে। ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্তের পরই তেলের মূল্য এমন হঠাৎ করে বেড়ে গেলো। যদিও গত গত সপ্তাহে তেলের দাম ছিল নিম্নমুখী।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী বলেছেন যে ওপেকের সদস্য দেশগুলেো তেলের উৎপাদন কমিয়ে দেয়ার ব্যাপারে একমত। অন্যদিকে ভেনেজেুয়েলার তেল মন্ত্রী বলেছেন তেল উৎপাদনকারী দেশগুলো এ সংক্রান্ত চুক্তি সমর্থনের পথেই রয়েছেন।
যদিও ব্যবসায়ীরা বলছেন গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে পড়ে গিয়েছিল তার পর তেলের বাজার সামান্য ঘুরে যাবার ফলে অনেক বিনিয়োগকারীদের হয়তো দর কষাকষির ক্ষমতা বাড়বে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম গত বারো বছরে সর্বনিম্ন অবস্থায় নেমে যায়, পরে তা একটু বাড়লেও দাম নীচের দিকেই থাকে।
কমার্স ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, এখন যদি যুক্তরাষ্ট্র তাদের তেলের উৎপাদন কমায়, তাহলে তেলের দাম ব্যারেল প্রতি ৫০ ডলারে উঠে যেতে পারে। আর তেলের দাম যেভাবে পড়েছিল তাতে এটি খুব তাড়াতাড়ি আবার বাড়বে বলে সবাই ধারণা করছিল। যদিও তেলের উৎপাদন কমানোর বিষয়ে রাশিয়ার মতো বড় দেশগুলো এখনো কোন ঘোষণা না দেয়ায়, ওয়াল স্ট্রিটের এই প্রতিবেদন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা