,

ভ্যালেন্টাইনস ডে’তে সানির প্লান কি জানেন ?

Sunnyবিনোদন ডেস্ক : মেয়েদের উপহার দেওয়া নাকি বড় কঠিন কাজ। এমনটাই মনে করেন অধিকাংশ পুরুষ। আর সেই মহিলা যদি হন সানি লিওন তা হলে দায়িত্ব আরও বাড়ে বৈকি। কিন্তু ‘ভ্যালেন্টাইনস ডে’র আগে সেই ভাবনাকে জাস্ট উড়িয়ে দিলেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার। হাসতে হাসতে বললেন, ‘‘আমাদের রিলেশনে আমিই গিফট গিভার। এত বছর ধরে এটা চলছে যে অভ্যেস হয়ে গিয়েছে। এখন তো এমন হয়েছে আমি যেটাই সানিকে উপহার দিই ও বলে ওটাই নাকি তার প্রয়োজন ছিল।’’
কী ভাবে কাটবে তাঁদের এ বছরের ‘ভ্যালেন্টাইনস ডে’?
আসলে বছরটা ভালই শুরু করেছেন সানি। মস্তিজাদের ২৮ কোটির ব্যবসা হোক বা বিতর্কিত সাক্ষাত্কারের পর গোটা বলিউ়ডের সমর্থন— ভালই এগোচ্ছিল সব কিছু। আমির খানের সঙ্গে স্পেশাল লাঞ্চও পেজ-থ্রির হে়ডলাইনে। কিন্তু হঠাত্ই আইনি ঝামেলায় বিপর্যস্ত সানি ‘ভ্যালেন্টাইনস ডে’ দেশের বাইরে কাটানোরই প্ল্যান করেছেন। তাই দু’দিন আগেই স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পাড়ি দিলেন লস অ্যাঞ্জেলসে।
সানির জন্য কোনও স্পেশাল গিফট কিনেছেন নাকি ড্যানিয়েল?
না! সে কথা এখনই শেয়ার করতে চান না তিনি। তবে জানালেন, ‘‘আমার মনে পড়ছে এক বছর আমরা স্পেশাল ডিনার করেছিলাম, কোনও এক বছর প্যারাশুট জাম্প করেছিলাম…। দেখি এ বছর কী হয়।’’
এক্সপেরিয়েন্স তো শেয়ার করলেন ড্যানিয়েল। ওঁদের এ বারের প্ল্যানটা আপনি গেস করবেন নাকি?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা